জাতীয়

সমাজের নিকৃষ্টতম ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৫৭ মিনিট আগে


সমাজের নিকৃষ্টতম ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

দি সিটি সিগনাল


সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা সমাজের নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সৎ মানুষের রাজনীতি করার উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

 বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বক্তব্যে সমাজ ও রাজনীতিতে দুর্নীতির প্রভাব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের বড় নেতা হয়ে গেছেন। এ জন্য তিনি জনগণকে দায়ী করেন না। বরং সমাজব্যবস্থাকে এমন অবস্থায় পৌঁছানোর জন্য সৎ মানুষের নির্বাচনে অংশ নেওয়া ও রাজনীতি করার সুযোগ সীমিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সমাজব্যবস্থাটাই এমন হয়ে গেছে, ভালো লোকের নির্বাচনে দাঁড়াবার সুযোগ নাই। সৎ লোকের রাজনীতি করার পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি নাই। যাই হোক, দেশ এরকম থাকবে না।’

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে স্পিকার বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে। আগামী দিনে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের জন্য একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

স্পিকারের বক্তব্যে রাজনীতিতে সৎ ও যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ তৈরি, দুর্নীতি রোধ এবং সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তা গুরুত্ব পেয়েছে।


সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চান তারেক রহমান
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চান তারেক রহমান

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশকে

১ দিন আগে


পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেন ইশরাক হোসেন
পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন ইশরাক। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।বডি: রোববার (১৮ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইশরাক হোসেন এ প্রতিক্রিয়া জানান।তিনি বলেন,...

৩ দিন আগে


মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান
মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্র ও নদ-নদীতে টহল, জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

৩ দিন আগে


মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র বাহিনীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র বাহিনীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, আধুনিক সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংবা জনবলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ ও জনগণের আস্থার মধ্যে। সর্বোপরি, একটি...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom