রাজনীতি

ভাঙ্গায় মামলা হওয়ার পর বিএনপিতে অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর যোগদান

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৫ ঘন্টা আগে


ভাঙ্গায় মামলা হওয়ার পর বিএনপিতে অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর যোগদান

ছবি: সংগৃহীত


ফরিদপুরের ভাঙ্গায় মামলা হওয়ার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

 

শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের কার্যালয়ে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুজ্জামানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মুন্সী, সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান ও আলিয়ুজ্জামান লাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

সম্প্রতি ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে আওয়ামীপন্থী বিভিন্ন সংগঠনের মিছিল-সমাবেশ ও শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও প্রশাসন কঠোর অবস্থান নেয়।

পরে বিএনপি নেতা কাইয়ুম মোল্লা বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৯৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ এড়াতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিএনপিতে যোগদানের প্রবণতা দেখা যাচ্ছে।

 

 


সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান
সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে। দেশকে ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও নিতে হবে। এজন্য জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ বদলানোর প্রস্তুতি নিতে মুফাসসিরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ...

১৩ ঘন্টা আগে


সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় শিবিরকর্মীর নাম, জামায়াতের ক্ষোভ
সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় শিবিরকর্মীর নাম, জামায়াতের ক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় পুলিশের করা মামলায় ছাত্রশিবিরের এক কর্মীর নাম আসায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জামায়াত-শিবির। তাদের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও ওই শিক্ষার্থীকে মামলায় জড়ানো হয়েছে। গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে একই স্থানে বিএনপির...

১৮ ঘন্টা আগে


গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...

১ দিন আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom