সারাদেশ

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক

১ দিন আগে


মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত


বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও ডাববাহী নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

 

শনিবার (৩ অক্টোবর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান বলেন, সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় আহত নয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেল ও ডাববাহী নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সন্ধ্যা থেকে বাড়ছে অটোগ্যাসের দাম লিটারে  প্রায় ১২ টাকা বাড়ল অটোগ্যাসের দাম
সন্ধ্যা থেকে বাড়ছে অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা। রোববার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত দাম রোববার সন্ধ্যা ৬টা

৫ ঘন্টা আগে


ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে বর্তমান সরকার: শামা ওবায়েদ
ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে বর্তমান সরকার: শামা ওবায়েদ

বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে। তবে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে দেশকে টেকসই ও ইতিবাচক অর্থনৈতিক ধারায় এগিয়ে...

১৪ ঘন্টা আগে


হুক ছিঁড়ে লাউয়াছড়ায় ৬ বগি ফেলে গেল পাহাড়িকা এক্সপ্রেস
হুক ছিঁড়ে লাউয়াছড়ায় ৬ বগি ফেলে গেল পাহাড়িকা এক্সপ্রেস

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেখে বাকি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায়

২ দিন আগে


অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom