চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (৪ অক্টোবর) এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়।
শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হলেও জয়ী হতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মারফতের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। খিলক্ষেত থানার একটি সূত্র জানিয়েছে, তিনি চাঁদাবাজির তালিকাভুক্ত আসামি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন বলেন, এসআরবির একটি দল শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময়ে এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলার ঘটনা বলে দাবি করা হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, কুষ্টিয়ায় উত্তেজনা কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায়...
৬ ঘন্টা আগে
সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে। দেশকে ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও নিতে হবে। এজন্য জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ বদলানোর প্রস্তুতি নিতে মুফাসসিরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ...
১ দিন আগে
ভাঙ্গায় মামলা হওয়ার পর বিএনপিতে অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর যোগদান
ফরিদপুরের ভাঙ্গায় মামলা হওয়ার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের কার্যালয়ে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুজ্জামানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে।যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির
১ দিন আগে
সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় শিবিরকর্মীর নাম, জামায়াতের ক্ষোভ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় পুলিশের করা মামলায় ছাত্রশিবিরের এক কর্মীর নাম আসায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জামায়াত-শিবির। তাদের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও ওই শিক্ষার্থীকে মামলায় জড়ানো হয়েছে। গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে একই স্থানে বিএনপির...
১ দিন আগে
