গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিছিল-নাশকতায় অর্থায়নের অভিযোগ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনায় অর্থায়ন এবং সহযোগিতার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম মেহেদী হাসান জনি। স্থানীয়দের দাবি, তিনি শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে প্রাপ্ত একটি পোস্টার ও পরিচয়সংক্রান্ত নথির ছবিতে মেহেদী হাসান জনিকে শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং কাপাসিয়ার রায়েদ ইউনিয়ন শাখার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিতে তার পিতার নাম মো. হানিফ এবং মাতার নাম হাফেজা খাতুন উল্লেখ রয়েছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে লেখালেখি করে থাকে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মেহেদী হাসান জনির সম্পৃক্ততা ছিল।
এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট ২০২৪-এর পর মেহেদী হাসান জনি সৌদি আরবে চলে যান। সেখান থেকে তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অর্থ দিয়ে মিছিলসহ বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা এবং নাশকতার পরিকল্পনায় অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের আরও দাবি, মেহেদীর কর্মকাণ্ড নিয়ে স্থানীয়রা কথা বলতে চাইলে তার বাবা হানিফ মিয়া তাদের ভয়ভীতি ও হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রমও নিষিদ্ধ করা হয়।
এদিকে, মেহেদী হাসান জনির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
যশোরে মহিলা লীগ নেত্রীসহ তিনজন আটক
যশোর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) পৃথক তিনটি নাশকতার মামলায় তাদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে কার্যক্রম নিষিদ্ধ...
১০ ঘন্টা আগে
সোনারগাঁয়ে আ.লীগ নেতার ছোট ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।পুলিশ
১ দিন আগে
নিরাপদ ভ্রমণের ট্রেনেই বাড়ছে ছিনতাই-ডাকাতি
নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম ট্রেন। তবে সেই ট্রেনেই সাম্প্রতিক সময়ে বাড়ছে নানা ধরনের অপরাধ। আন্তঃনগর ও মেইল ট্রেনে যাত্রীবেশে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যাত্রীদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে। মূল্যবান জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা যাত্রীদের ওপর...
১ দিন আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, ক্ষোভ সাদিক কায়েমের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘হয়রানির শিকার হয়ে নাগরিকরা প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে—এটাই কি বিএনপির
২ দিন আগে
