সোনারগাঁয়ে আ.লীগ নেতার ছোট ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মোগরাপাড়ার ওই রিসোর্টে অভিযান চালিয়ে সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিরাপদ ভ্রমণের ট্রেনেই বাড়ছে ছিনতাই-ডাকাতি
নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম ট্রেন। তবে সেই ট্রেনেই সাম্প্রতিক সময়ে বাড়ছে নানা ধরনের অপরাধ। আন্তঃনগর ও মেইল ট্রেনে যাত্রীবেশে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যাত্রীদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে। মূল্যবান জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা যাত্রীদের ওপর...
১৯ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, ক্ষোভ সাদিক কায়েমের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘হয়রানির শিকার হয়ে নাগরিকরা প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে—এটাই কি বিএনপির
১ দিন আগে
সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম বদলি
সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) এক অফিস আদেশে তাকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়।বৃহস্পতিবার ( 2 অক্টোবর) জারি করা ওই অফিস আদেশে বলা হয়েছে, কাজের স্বার্থে ও
১ দিন আগে
