ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের আন্দোলনে নেমেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারের সঙ্গে দলটির শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই লংমার্চ শুরু করা হয়েছে।
ইমরান খানের মুক্তির পাশাপাশি দেশে আইনের শাসন ও সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দাবিও তুলেছে দলটি। রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে লংমার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন।
পিটিআই নেতারা জানিয়েছেন, লংমার্চটি বিভিন্ন এলাকা অতিক্রম করে রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাবে। লাক্কি মারওয়াত, বান্নু ও ডেরা ইসমাইল খানসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী লাক্কি মারওয়াতে জড়ো হন। লংমার্চকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পিটিআইয়ের পরিকল্পনা অনুযায়ী, লংমার্চটি কারাক, কোহাত, পেশোয়ার ও চারসাদ্দা হয়ে সামনে এগিয়ে যাবে। আগামী ৮ অক্টোবর মিছিলটি খায়রাবাদে পৌঁছানোর পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও চূড়ান্ত দিকনির্দেশনা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
এর আগে পিটিআই ও পাকিস্তান সরকারের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হয়। তবে রোববার সকালে দুই পক্ষের আলোচনা পুরোপুরি ভেস্তে যায়। সরকারের পক্ষ থেকে আলোচনার ব্যর্থতার জন্য খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে দায়ী করা হয়েছে।
অন্যদিকে পিটিআইয়ের অভিযোগ, সরকারের একতরফা কিছু শর্ত ও অযৌক্তিক দাবির কারণেই আলোচনা সফল হয়নি। দলটির নেতারা দাবি করছেন, ইমরান খানের মুক্তি, আইনের শাসন ও সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দাবিতে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবেন।
এদিকে লংমার্চকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য উত্তেজনা ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। সরকার জানিয়েছে, রাজধানীতে কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। আইন অমান্য করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পিটিআই বলছে, তাদের এই কর্মসূচি রাজনৈতিক ও শান্তিপূর্ণ। তবে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার পর লংমার্চকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
ইমরান খানের মু/ক্তি/র দাবিতে ইসলামাবাদ/মুখী লং মার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে।রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...
৫ ঘন্টা আগে
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে। রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...
৫ ঘন্টা আগে
ইরানের জ্বালানিমন্ত্রীর আকস্মিক পদত্যাগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তীব্র অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট ও চলমান নানা চ্যালেঞ্জের মধ্যেই তার পদত্যাগের খবর এলো। রোববার (৪ অক্টোবর) তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট...
১৯ ঘন্টা আগে
সম্ভাব্য হামলার আশঙ্কায় ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে বোমারু বিমান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা বি-১ বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব...
১৯ ঘন্টা আগে
