ইমরান খানের মু/ক্তি/র দাবিতে ইসলামাবাদ/মুখী লং মার্চ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন এলাকা ঘুরে একাধিক স্থানে বিরতি দিয়ে লং মার্চটি ইসলামাবাদে পৌঁছাবে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি সমর্থকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তিনি তরুণদের উদ্দেশে তাদের কারাবন্দি নেতার মুক্তির দাবিতে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে পিটিআই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলটির সঙ্গে ক্ষমতাসীনদের বিরোধ তীব্র হয়। ইমরান খান তার সরকারের পতনের পেছনে সেনাবাহিনীর ভূমিকা ছিল বলে দাবি করে আসছেন। তবে সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।
২০২৩ সালের মে মাসে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তার সমর্থকদের একাংশ সামরিক স্থাপনায় হামলা চালালে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর ব্যাপক ধরপাকড় শুরু হয়। হাজার হাজার পিটিআই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং অনেককে সামরিক আদালতে সাজা দেওয়া হয়।
৭৪ বছর বয়সী সাবেক ক্রিকেটার ইমরান খান নিজেকে রাজনৈতিক বন্দি হিসেবে দাবি করে আসছেন। বিভিন্ন মামলায় বিচারিক আদালতে তিনি সাজা পেলেও আপিলের পর্যায়ে একটি ছাড়া অন্য সাজাগুলো স্থগিত বা বাতিল হয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর লং মার্চের তারিখ নির্ধারণ করেছিল পিটিআই। পরে সরকার আলোচনার প্রস্তাব দিলে দলটি কর্মসূচি পিছিয়ে দেয়। তবে গত সপ্তাহের শেষে দুই পক্ষের আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়।
সম্ভাব্য সহিংসতা ঠেকাতে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর বাসভবন ও দূতাবাস-সংলগ্ন এলাকায় শিপিং কনটেইনার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, কোনোভাবেই বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত করার সুযোগ কোনো দলকে দেওয়া হবে না।
আলোচনা ভেস্তে যাওয়ার জন্য সরকার খাইবার পাখতুনখোয়ায় জঙ্গিবাদ মোকাবিলায় যৌথ নীতিতে পিটিআইয়ের সহযোগিতা না করার অভিযোগ তুলেছে। তবে পিটিআই এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সরকার অন্যায্য শর্ত চাপিয়ে তাদের নতিস্বীকার করাতে চেয়েছিল।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, প্রাদেশিক সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসবিরোধী নীতি অনুসরণ না করলে সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সরকার ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে। রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...
৩ ঘন্টা আগে
ইরানের জ্বালানিমন্ত্রীর আকস্মিক পদত্যাগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তীব্র অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট ও চলমান নানা চ্যালেঞ্জের মধ্যেই তার পদত্যাগের খবর এলো। রোববার (৪ অক্টোবর) তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট...
১৭ ঘন্টা আগে
সম্ভাব্য হামলার আশঙ্কায় ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে বোমারু বিমান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা বি-১ বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব...
১৭ ঘন্টা আগে
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের আন্দোলনে নেমেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারের সঙ্গে দলটির শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই লংমার্চ শুরু করা হয়েছে। ইমরান খানের মুক্তির পাশাপাশি দেশে আইনের শাসন ও সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দাবিও তুলেছে দলটি। রোববার (৪ অক্টোবর) খাইবার...
১ দিন আগে
