ইরানের জ্বালানিমন্ত্রীর আকস্মিক পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তীব্র অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট ও চলমান নানা চ্যালেঞ্জের মধ্যেই তার পদত্যাগের খবর এলো।
রোববার (৪ অক্টোবর) তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির জন্য ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে মহসেন পাকনেজাদ কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি।
২০২৪ সালের আগস্টে ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন পাকনেজাদ। দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছরের মাথায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং তেল রপ্তানি নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যে তাকে পদ ছাড়তে হলো।
পাকনেজাদের পদত্যাগের আনুষ্ঠানিক খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি ইরানের তেল বিক্রি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি দাবি করেন, আন্তর্জাতিক বাধা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রির অর্থ যথাসময়ে ইরানের অর্থনীতিতে আসছে এবং ভবিষ্যতেও আসবে।
এ কারণে কয়েক ঘণ্টার ব্যবধানে তার পদত্যাগের ঘোষণা ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, নাকি কোনো চাপের মুখে পদ ছাড়তে হয়েছে—এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা, তেল সরবরাহে বিঘ্ন এবং তেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে এই আকস্মিক রদবদল হয়ে থাকতে পারে।
সম্ভাব্য হামলার আশঙ্কায় ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে বোমারু বিমান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা বি-১ বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব...
১ ঘন্টা আগে
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের আন্দোলনে নেমেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারের সঙ্গে দলটির শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই লংমার্চ শুরু করা হয়েছে। ইমরান খানের মুক্তির পাশাপাশি দেশে আইনের শাসন ও সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দাবিও তুলেছে দলটি। রোববার (৪ অক্টোবর) খাইবার...
১২ ঘন্টা আগে
ইরানের ‘সজারু কৌশল’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি: বিশ্লেষক
যুক্তরাষ্ট্র সম্ভাব্য নতুন করে সামরিক হামলা চালালে ইরানের সামরিক প্রতিরোধ কৌশল বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষক আলেকজান্দ্রু হুদিস্তেয়ানু। তার মতে, গত কয়েক মাসের সংঘাত থেকে শিক্ষা নিয়ে তেহরান এমন একটি ‘সজারু কৌশল’ গড়ে তুলেছে, যার লক্ষ্য হলো প্রতিপক্ষের জন্য হামলার মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া,...
১৬ ঘন্টা আগে
লাক্কি মারওয়াত থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের প্রথম ধাপ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু করার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, একই দিন দুপুর ১টায় লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে লংমার্চের প্রথম ধাপ শুরু হবে। ট্যাংক,...
১৯ ঘন্টা আগে
