নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
কুষ্টিয়ার কুমারখালী থানায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭ নেতাকর্মী। রোববার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা। তিনি জানান, থানার গেটে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
তবে পুলিশ এ বিষয়ে অবরুদ্ধ থাকার কোনো তথ্য জানে না বলে জানিয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, এনসিপির নেতাকর্মীরা থানায় এজাহার দিতে গেছেন। তবে তারা অবরুদ্ধ রয়েছেন—এমন কোনো তথ্য তার জানা নেই।
এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে ২০ থেকে ২৫ জন যুবক তাকে গালাগালি ও হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ছাড়া লালন আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে রাখা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা নেতাকর্মীদের গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়িটির কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। ঘটনা জানার পর পুলিশ মাজার এলাকায় গিয়ে তাকে নিরাপদে বাইরে বের করে দেয়। পরে তিনি নিরাপদে এলাকা ত্যাগ করেন।
ওসি আরও বলেন, এলাকা থেকে বের হওয়ার পর তারা আর পুলিশের প্রটোকল নেননি।
এদিকে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। ঘটনার পর দলের নেতাকর্মীরা থানায় গিয়ে এজাহার দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের থানার গেটে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা।
ঘটনার বিষয়ে পুলিশ ও এনসিপির পক্ষ থেকে পরস্পর ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ফলে থানায় নেতাকর্মীদের অবরুদ্ধ থাকার অভিযোগের বিষয়টি নিয়ে পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
ভাটারা থানা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মাহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মাহবুবুর রহমান পাটোয়ারীকে আহ্বায়ক, মো. মাইন উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. সবুজ শেখকে সদস্য সচিব করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে...
৩২ মিনিট আগে
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (৪ অক্টোবর) এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়।শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি
১১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময়ে এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলার ঘটনা বলে দাবি করা হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, কুষ্টিয়ায় উত্তেজনা কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায়...
১২ ঘন্টা আগে
সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে। দেশকে ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও নিতে হবে। এজন্য জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ বদলানোর প্রস্তুতি নিতে মুফাসসিরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ...
১ দিন আগে
