অপরাধ

কামরুল-মেননের মামলায় আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


কামরুল-মেননের মামলায় আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

ছবি: সংগৃহীত


জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে।

 

সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এদিন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর এ মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাইযোদ্ধা হান্নান মিয়া। ট্রাইব্যুনালের সামনে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরার পাশাপাশি কামরুল ইসলাম, রাশেদ খান মেননসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন দুজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন হওয়ায় আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্ন ধরনের উসকানি দিয়েছেন। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে তারা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের পর আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় ২৩ জন নিহত এবং অনেকে আহত হন।


গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিছিল-নাশকতায় অর্থায়নের অভিযোগ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিছিল-নাশকতায় অর্থায়নের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনায় অর্থায়ন এবং সহযোগিতার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম মেহেদী হাসান জনি। স্থানীয়দের দাবি, তিনি শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে প্রাপ্ত একটি পোস্টার ও...

১৩ ঘন্টা আগে


যশোরে মহিলা লীগ নেত্রীসহ তিনজন আটক
যশোরে মহিলা লীগ নেত্রীসহ তিনজন আটক

যশোর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) পৃথক তিনটি নাশকতার মামলায় তাদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে কার্যক্রম নিষিদ্ধ...

১৮ ঘন্টা আগে


সোনারগাঁয়ে আ.লীগ নেতার ছোট ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার
সোনারগাঁয়ে আ.লীগ নেতার ছোট ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।পুলিশ

১ দিন আগে


নিরাপদ ভ্রমণের ট্রেনেই বাড়ছে ছিনতাই-ডাকাতি
নিরাপদ ভ্রমণের ট্রেনেই বাড়ছে ছিনতাই-ডাকাতি

নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম ট্রেন। তবে সেই ট্রেনেই সাম্প্রতিক সময়ে বাড়ছে নানা ধরনের অপরাধ। আন্তঃনগর ও মেইল ট্রেনে যাত্রীবেশে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যাত্রীদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে। মূল্যবান জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা যাত্রীদের ওপর...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom