সম্ভাব্য হামলার আশঙ্কায় ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ।
বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে বোমারু বিমান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা বি-১ বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটির উদ্দেশে রওনা হয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের এক মুখপাত্র বলেন, অপারেশনাল নিরাপত্তার কারণে সামরিক সরঞ্জাম ও বাহিনীর চলাচল সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এখন নিশ্চিত করা যাচ্ছে, আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে।
পেন্টাগনের ওই মুখপাত্র আরও বলেন, বি-১, বি-২ ও বি-৫২সহ মার্কিন বোমারু বিমান পরিচালনাকারী বিমানসেনারা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নির্ভুল দূরপাল্লার হামলা চালাতে প্রস্তুত রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেও এসব বিমান পরিচালনা করা সম্ভব বলে জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ফেয়ারফোর্ড ঘাঁটিটি মার্কিন বোমারু বিমানের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিটি সাম্প্রতিক সময়ে বিশেষ গুরুত্ব পেয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটির কাছে বিস্ফোরক বসানোর চক্রান্তের অভিযোগে পাঁচজনকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ। দেশটির তদন্তকারীরা প্রাথমিকভাবে এই কথিত চক্রান্তের সঙ্গে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তবে ইরান এ ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
আটকের পরদিন কোনো অভিযোগ ছাড়াই ওই পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। তদন্তকারীরা তাদের ব্যবহৃত একটি ভ্যান থেকে পেট্রোল পেলেও কোনো বিস্ফোরক ডিভাইস উদ্ধার করতে পারেননি। তবে যুক্তরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত এখনও চলছে।
এদিকে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পুলিশ জানায়, ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে লন্ডন থেকে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন, কথিত এই চক্রান্তে ইরানের ভূমিকা থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
ইরানের জ্বালানিমন্ত্রীর আকস্মিক পদত্যাগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তীব্র অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট ও চলমান নানা চ্যালেঞ্জের মধ্যেই তার পদত্যাগের খবর এলো। রোববার (৪ অক্টোবর) তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট...
৪৬ মিনিট আগে
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের আন্দোলনে নেমেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারের সঙ্গে দলটির শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই লংমার্চ শুরু করা হয়েছে। ইমরান খানের মুক্তির পাশাপাশি দেশে আইনের শাসন ও সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দাবিও তুলেছে দলটি। রোববার (৪ অক্টোবর) খাইবার...
১১ ঘন্টা আগে
ইরানের ‘সজারু কৌশল’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি: বিশ্লেষক
যুক্তরাষ্ট্র সম্ভাব্য নতুন করে সামরিক হামলা চালালে ইরানের সামরিক প্রতিরোধ কৌশল বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষক আলেকজান্দ্রু হুদিস্তেয়ানু। তার মতে, গত কয়েক মাসের সংঘাত থেকে শিক্ষা নিয়ে তেহরান এমন একটি ‘সজারু কৌশল’ গড়ে তুলেছে, যার লক্ষ্য হলো প্রতিপক্ষের জন্য হামলার মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া,...
১৫ ঘন্টা আগে
লাক্কি মারওয়াত থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের প্রথম ধাপ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু করার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, একই দিন দুপুর ১টায় লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে লংমার্চের প্রথম ধাপ শুরু হবে। ট্যাংক,...
১৮ ঘন্টা আগে
