রাজনীতি

ভাটারা থানা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মাহবুবুর রহমান

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


ভাটারা থানা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মাহবুবুর রহমান

NCP


নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মাহবুবুর রহমান পাটোয়ারীকে আহ্বায়ক, মো. মাইন উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. সবুজ শেখকে সদস্য সচিব করা হয়েছে।

 

দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ ও সক্রিয় নেতাকর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভাটারা থানা এনসিপির নতুন নেতৃত্ব

নবগঠিত কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান পাটোয়ারী দায়িত্ব পাওয়ায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতিও তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান।

এক প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান পাটোয়ারী বলেন, ঢাকা-১১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ভাটারা থানার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, তাঁর এই দায়িত্ব পাওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং অন্যায়, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া সব সহযোদ্ধা ও নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল।
মাহবুবুর রহমান পাটোয়ারী বলেন, নতুন কমিটির মাধ্যমে ভাটারা থানায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা হবে। গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ লক্ষ্য অর্জনে ভাটারা থানা এনসিপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত আহ্বায়ক।
এদিকে, ভাটারা থানা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির সব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে নিষ্ঠা, সততা, পারস্পরিক সমন্বয়, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে ভাটারায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত, জনসম্পৃক্ত ও গণমুখী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী

কুষ্টিয়ার কুমারখালী থানায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭ নেতাকর্মী। রোববার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা। তিনি জানান, থানার গেটে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে...

২ ঘন্টা আগে


চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (৪ অক্টোবর) এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়।শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি

১২ ঘন্টা আগে


কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময়ে এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলার ঘটনা বলে দাবি করা হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, কুষ্টিয়ায় উত্তেজনা কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায়...

১৩ ঘন্টা আগে


সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান
সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে। দেশকে ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও নিতে হবে। এজন্য জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ বদলানোর প্রস্তুতি নিতে মুফাসসিরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom