আন্তর্জাতিক

ইরানের ‘সজারু কৌশল’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি: বিশ্লেষক

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


ইরানের ‘সজারু কৌশল’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি: বিশ্লেষক

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র সম্ভাব্য নতুন করে সামরিক হামলা চালালে ইরানের সামরিক প্রতিরোধ কৌশল বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষক আলেকজান্দ্রু হুদিস্তেয়ানু। তার মতে, গত কয়েক মাসের সংঘাত থেকে শিক্ষা নিয়ে তেহরান এমন একটি ‘সজারু কৌশল’ গড়ে তুলেছে, যার লক্ষ্য হলো প্রতিপক্ষের জন্য হামলার মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া, যাতে আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে ঝুঁকি বিবেচনা করতে হয়।

 

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হুদিস্তেয়ানু বলেন, যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তার ধারণা, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগেই এটি ওই অঞ্চলে পৌঁছাতে পারে।

তার মতে, একই সময়ে মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করলে ইরানের ওপর সামরিক চাপ বাড়ানোর সক্ষমতা ওয়াশিংটনের আরও বৃদ্ধি পাবে। এর ফলে যুক্তরাষ্ট্রের হাতে নতুন করে বেশ কিছু সামরিক বিকল্প তৈরি হবে।

হুদিস্তেয়ানু বলেন, তিনটি রণতরীর সঙ্গে থাকা বিমানবহর দিন-রাত ২৪ ঘণ্টা যুদ্ধকালীন অভিযান পরিচালনা করতে সক্ষম। এর পাশাপাশি নতুন রণতরীটির সঙ্গে মার্কিন মেরিন বাহিনীর একটি ‘এক্সপেডিশনারি ইউনিট’ বা বিশেষ অভিযান দলও যুক্ত হতে যাচ্ছে।

তার ভাষ্য, এতে ট্রাম্প প্রশাসনের হাতে ইরানের ওপর সামরিক চাপ বাড়ানোর আরও সুযোগ তৈরি হবে। বিশেষ করে কোনো আলোচনা বা কূটনৈতিক সমাধানে যাওয়ার আগে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে তেহরানকে চাপ দেওয়ার কৌশল নিলে এই সক্ষমতা কাজে লাগানো হতে পারে।

তবে গত সাত মাসের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বলে মনে করেন হুদিস্তেয়ানু। এ সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তেহরান ‘পর্কুপাইন স্ট্র্যাটেজি’ বা ‘সজারু কৌশল’ অনুসরণ করছে বলে তার ধারণা।

এই কৌশলের মূল ধারণা হলো, সামরিকভাবে তুলনামূলক দুর্বল পক্ষ সরাসরি শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করার বদলে এমন প্রতিরোধব্যবস্থা গড়ে তুলবে, যাতে হামলা চালালে আক্রমণকারীকে বড় ধরনের মূল্য দিতে হয়। অর্থাৎ প্রতিপক্ষকে পুরোপুরি পরাজিত করার পরিবর্তে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও ঝুঁকি এতটাই বাড়িয়ে দেওয়া, যাতে হামলা থেকে বিরত থাকাই তার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হয়।

হুদিস্তেয়ানুর মতে, ইরানের ক্ষেত্রে এই কৌশল যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরুদ্ধে একটি প্রতিরোধক হিসেবে কাজ করছে।


লাক্কি মারওয়াত থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু
লাক্কি মারওয়াত থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের প্রথম ধাপ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু করার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, একই দিন দুপুর ১টায় লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে লংমার্চের প্রথম ধাপ শুরু হবে। ট্যাংক,...

৪ ঘন্টা আগে


সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার আওতায় ইরান যে সাতটি শর্ত দিয়েছে, সেগুলো পূরণ হলেই কেবল প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।রোববার (৪ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া এক...

৫ ঘন্টা আগে


মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের
মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বিদ্যুৎ অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এমন

৬ ঘন্টা আগে


ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার পর্যটক
ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার পর্যটক

নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টেরশুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)-এর...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom