জাতীয়

আওয়ামী লীগের সাবেক এমপিরা কারাগারে ভালো আছেন: স্পিকার

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


আওয়ামী লীগের সাবেক এমপিরা কারাগারে ভালো আছেন: স্পিকার

ছবি: সংগৃহীত


বিএনপির নেতাদের ওপর বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তার সরকার যে অবিচার করেছে, তা জাতিসংঘসহ বিশ্ববাসীর সবার জানা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা কারাগারে যথেষ্ট ভালো আছেন।

রোববার (৪ অক্টোবর) তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে যোগ দিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য ও আওয়ামী লীগের নেতাদের কারাগারে রাখা নিয়ে অভিযোগ প্রসঙ্গে স্পিকার বলেন, আওয়ামী লীগের নেতাদের কারাগারে রাখা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে কারাগারে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর যে ধরনের নির্যাতন ও অবিচার করা হয়েছে, বর্তমান মেয়াদে তেমন কোনো নির্যাতন বা অবিচার করা হচ্ছে না।

স্পিকার জানান, তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর দ্বিতীয় অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে ১২ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল যাচ্ছে। সোমবার (৫ অক্টোবর) থেকে এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।


৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল চুনকুটিয়ায়
৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল চুনকুটিয়ায়

সর্বোচ্চ তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ায় ঝিলমিল প্রজেক্টে ডিপোর জন্য

৯ ঘন্টা আগে


সালাম দেওয়া পথশিশুদের দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, খাওয়ালেন খাবার
সালাম দেওয়া পথশিশুদের দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, খাওয়ালেন খাবার

ঢাকার বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বেশ কিছু পথশিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তারা নিয়মিত তাকে সালাম দেন। প্রধানমন্ত্রীও নিয়মিত তাদের সালাম গ্রহণ করেন।  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, নিয়মিত যাতায়াতের পথে প্রধানমন্ত্রী

১৯ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বক্তব্যে গ্রামীণ অর্থনীতি ও বিনিয়োগের পরিবেশ
প্রধানমন্ত্রীর বক্তব্যে গ্রামীণ অর্থনীতি ও বিনিয়োগের পরিবেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানে সমৃদ্ধ বাংলাদেশ। বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার।’ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আইনের শাসন সবার প্রতি সমানভাবে প্রয়োগ করা হবে। মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত

১ দিন আগে


কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। তিনটি লরিতে করে এই ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হচ্ছে। শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো পরিবহন কার্যক্রমে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom