মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বিদ্যুৎ অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার পর্যটক
নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টেরশুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)-এর...
১৫ ঘন্টা আগে
এক লাখ সেনা নিয়ে সামরিক অভিযানের প্রস্তুতি সৌদির
বিদ্রোহী হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করতে উপকূলীয় এলাকায় অভিযান অথবা ইয়েমেনের একাধিক ফ্রন্টে একযোগে হামলার দুটি পরিকল্পনা বিবেচনা করছে রিয়াদ। আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩ অক্টোবর) রয়টার্স এ তথ্য জানিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযান
১৬ ঘন্টা আগে
বোরকা পরায় লেবার রুমে ঢুকতে বাধা, জম্মুর হাসপাতালে নার্সদের বিক্ষোভ
ভারতের জম্মুর ডোডা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বোরকা পরার কারণে গাইনোকোলজি বিভাগের লেবার রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষানবিশ নার্সরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার ডোডা মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের প্রধান ডা. মধু চিবের বিরুদ্ধে বিক্ষোভ করেন নার্সিং ইন্টার্নরা। তাদের অভিযোগ,...
১ দিন আগে
ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুতে ইসরাইলের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ
ইসরাইলি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ফ্লাইদুবাইয়ের ঘটনা ব্যবহার করছে এবং ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বিলম্বিত করছে বলে অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ তথ্য জানিয়েছে। শনিবার দুবাইয়ে আটকে পড়া ইসরাইলি যাত্রীদের ‘আর্কিয়া’ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে ইসরাইলে ফিরিয়ে নেওয়া হয়। আরও...
১ দিন আগে
