জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণ সহ ৯ দফা দাবি শিক্ষকদের

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৭ ঘন্টা আগে


বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণ সহ ৯ দফা দাবি শিক্ষকদের

বিশ্ব শিক্ষক দিবসে সোচ্চার শিক্ষক সমাজ চাকরি জাতীয়করণসহ ৯ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক ঢাকা (০৫ অক্টোবর, ২০২৬)


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত এক আলোচনা সভা থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন বৈষম্য নিরসনে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ঢাকা মহানগরী দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত এ সভায় দেশের এমপিওভুক্ত শিক্ষক সমাজের পেশাগত সুরক্ষা ও অধিকার রক্ষায় এসব দাবি পেশ করা হয়।  
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগরী দক্ষিণ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক শিক্ষক সমাজের পক্ষে দাবিগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।  
উত্থাপিত ৯ দফা দাবির বিস্তারিত বিবরণ 
১. স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার: স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের যে সুযোগ পূর্বে ছিল, তা অব্যাহত রাখা এবং কোনোভাবেই যেন এতে বাধা সৃষ্টি না করা হয়।
২. চাকরি জাতীয়করণ: এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের চাকরি অনতিবিলম্বে জাতীয়করণ বা সরকারি ঘোষণা করা।
৩. বয়সসীমা পুনর্বিন্যাস: প্রবেশ পদে চাকরির বয়সসীমা ৩৫ বছর করায় অবসর গ্রহণের বয়স বাড়িয়ে ৬৫ বছর নির্ধারণ করা।
৪. পূর্ণাঙ্গ ভাতা কার্যকর: চলতি অর্থবছর থেকেই সরকারি নীতি অনুসরণ করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ বাড়িভাড়া, উৎসবভাতা ও চিকিৎসাভাতা প্রদান নিশ্চিত করা।
৫. অবসর ও কল্যাণ তহবিল বরাদ্দ: অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ তহবিলের পাওনা অর্থ দ্রুত পরিশোধের ব্যবস্থা করা এবং তহবিলের ঘাটতি পূরণে প্রতি বছরের জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা।
৬. প্রশাসনিক পদে পদায়ন: এমপিওভুক্ত যোগ্য ও মেধাবী শিক্ষকদের আনুপাতিক হারে শিক্ষা প্রশাসন ও সরকারের বিভিন্ন প্রাসঙ্গিক দফতরে পদায়নের সুযোগ তৈরি করা।
৭. কর্মচারীদের বদলি প্রথা: শিক্ষকদের সুবিধার্থে ঘোষিত নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রেও বদলি ব্যবস্থা দ্রুত কার্যকর করা।
৮. বকেয়া বেতন-ভাতা পরিশোধ: বিগত সরকারের সময়ে রাজনৈতিক বা মিথ্যা মামলায় সাময়িক বরখাস্ত ও বঞ্চনার শিকার হওয়া শিক্ষক-কর্মচারীদের সমস্ত পাওনা বকেয়া পরিশোধ করা।
৯. পে-স্কেলে অন্তর্ভুক্তি: আগামী ৯১তম ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সময়ে সরকারি কর্মচারীদের পাশাপাশি একই দিনে ও একই সাথে এমপিওভুক্ত শিক্ষককর্মচারীদের জন্য তা কার্যকর করা।


দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,

৭ ঘন্টা আগে


ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বেশি প্রার্থী হিসেবে কম সিইসি
ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বেশি প্রার্থী হিসেবে কম সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হিসেবে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও প্রার্থী হিসেবে তাদের উপস্থিতি খুবই কম বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিঙ্গসমতা নিয়ে আয়োজিত এক...

১১ ঘন্টা আগে


সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শহরের ওপর বাড়তে থাকা জনসংখ্যার চাপ কমাতে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...

১৩ ঘন্টা আগে


চালুর কয়েক মাসেই ট্রেনে স্টারলিংকের সরঞ্জাম চুরি
চালুর কয়েক মাসেই ট্রেনে স্টারলিংকের সরঞ্জাম চুরি

চালুর কয়েক মাসের মধ্যেই হোঁচট খেয়েছে ট্রেনে ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ। চলতি বছরের মার্চে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়। এসব ট্রেনে স্থাপন করা হয়েছিল স্টারলিংকের বিভিন্ন সরঞ্জাম। তবে ছয় মাস না পেরোতেই একে একে চুরি হয়েছে ওয়াই-ফাই রাউটার, স্টারলিংক অ্যান্টেনাসহ ইন্টারনেট...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom