জাতীয়

ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বেশি প্রার্থী হিসেবে কম সিইসি

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বেশি প্রার্থী হিসেবে কম সিইসি

ছবি: সংগৃহীত


স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হিসেবে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও প্রার্থী হিসেবে তাদের উপস্থিতি খুবই কম বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিঙ্গসমতা নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নারীদের কার্যকর ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। শুধু ভোটার হিসেবে নয়, প্রার্থী, প্রচারক, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাসহ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী হিসেবেও নারীদের স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

রাজনীতিতে নারীর ক্ষমতায়নের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে এ বিষয়ে বিধান রয়েছে। এরপরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এর অন্যতম কারণ, সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন আইন বাস্তবায়নে যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ নন। তাই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে অন্যান্য অংশীজনের অঙ্গীকারও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনপ্রক্রিয়ায় নারীর অংশগ্রহণকে সমাজের অন্যান্য ক্ষেত্র থেকে বিচ্ছিন্নভাবে না দেখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, প্রশাসন, শিক্ষা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগসহ জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাসযোগ্য ও টেকসই করতে হলে দেশের প্রায় ৫০ শতাংশ নারী নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নারীর অংশগ্রহণ বাড়ানোর কৌশল নির্ধারণের সময় দেশের সংস্কৃতি ও মানুষের বিশ্বাসকে বিবেচনায় রাখতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

কর্মশালায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।


দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,

৭ ঘন্টা আগে


বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণ সহ ৯ দফা দাবি শিক্ষকদের
বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণ সহ ৯ দফা দাবি শিক্ষকদের

বিশ্ব শিক্ষক দিবসে সোচ্চার শিক্ষক সমাজ চাকরি জাতীয়করণসহ ৯ দফা দাবিনিজস্ব প্রতিবেদক ঢাকা (০৫ অক্টোবর, ২০২৬)বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত এক আলোচনা সভা থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন বৈষম্য নিরসনে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ঢাকা মহানগরী দক্ষিণ...

৭ ঘন্টা আগে


সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শহরের ওপর বাড়তে থাকা জনসংখ্যার চাপ কমাতে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...

১৩ ঘন্টা আগে


চালুর কয়েক মাসেই ট্রেনে স্টারলিংকের সরঞ্জাম চুরি
চালুর কয়েক মাসেই ট্রেনে স্টারলিংকের সরঞ্জাম চুরি

চালুর কয়েক মাসের মধ্যেই হোঁচট খেয়েছে ট্রেনে ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ। চলতি বছরের মার্চে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়। এসব ট্রেনে স্থাপন করা হয়েছিল স্টারলিংকের বিভিন্ন সরঞ্জাম। তবে ছয় মাস না পেরোতেই একে একে চুরি হয়েছে ওয়াই-ফাই রাউটার, স্টারলিংক অ্যান্টেনাসহ ইন্টারনেট...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom