সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
তারেক রহমান
সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শহরের ওপর বাড়তে থাকা জনসংখ্যার চাপ কমাতে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে মানুষের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপনের উপযোগী নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সহজ নয়। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, শহরাঞ্চলে স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি মানুষ বসবাস করছে। ফলে নিরাপদ বাসস্থান ও পরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। সবার জন্য মৌলিক সেবার সুযোগ এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য শুধু নির্দিষ্ট কোনো এলাকার উন্নয়ন নয়; বরং বিকেন্দ্রীকরণ ও সুষম আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে দেশের সব মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এরপরও দ্রুততম সময়ে সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে সরকারের একার পক্ষে সবার আবাসন নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী জানান, পরিকল্পিত নগরায়ণের অংশ হিসেবে ব্লকভিত্তিক আবাসন গড়ে তোলা, পর্যাপ্ত খেলার মাঠ রাখা এবং নির্ধারিত এলাকায় শিল্পাঞ্চল স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্ব বসতি দিবসের আলোচনা সভার প্রতিপাদ্য—‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
উল্লেখ্য, ১৯৮৫ সালে জাতিসংঘ অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ১৯৮৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,
৭ ঘন্টা আগে
বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণ সহ ৯ দফা দাবি শিক্ষকদের
বিশ্ব শিক্ষক দিবসে সোচ্চার শিক্ষক সমাজ চাকরি জাতীয়করণসহ ৯ দফা দাবিনিজস্ব প্রতিবেদক ঢাকা (০৫ অক্টোবর, ২০২৬)বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত এক আলোচনা সভা থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন বৈষম্য নিরসনে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ঢাকা মহানগরী দক্ষিণ...
৭ ঘন্টা আগে
ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বেশি প্রার্থী হিসেবে কম সিইসি
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হিসেবে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও প্রার্থী হিসেবে তাদের উপস্থিতি খুবই কম বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিঙ্গসমতা নিয়ে আয়োজিত এক...
১১ ঘন্টা আগে
চালুর কয়েক মাসেই ট্রেনে স্টারলিংকের সরঞ্জাম চুরি
চালুর কয়েক মাসের মধ্যেই হোঁচট খেয়েছে ট্রেনে ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ। চলতি বছরের মার্চে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়। এসব ট্রেনে স্থাপন করা হয়েছিল স্টারলিংকের বিভিন্ন সরঞ্জাম। তবে ছয় মাস না পেরোতেই একে একে চুরি হয়েছে ওয়াই-ফাই রাউটার, স্টারলিংক অ্যান্টেনাসহ ইন্টারনেট...
১ দিন আগে
