জাতীয়

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭ ঘন্টা আগে


দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত


দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। একই সঙ্গে আগামী ১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

সরকারের পূর্বনির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি ছিল। ২২ অক্টোবর কর্মদিবস থাকলেও মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে ওই দিনও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

উল্লেখ্য, চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

 

 


বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণ সহ ৯ দফা দাবি শিক্ষকদের
বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণ সহ ৯ দফা দাবি শিক্ষকদের

বিশ্ব শিক্ষক দিবসে সোচ্চার শিক্ষক সমাজ চাকরি জাতীয়করণসহ ৯ দফা দাবিনিজস্ব প্রতিবেদক ঢাকা (০৫ অক্টোবর, ২০২৬)বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত এক আলোচনা সভা থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন বৈষম্য নিরসনে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ঢাকা মহানগরী দক্ষিণ...

৭ ঘন্টা আগে


ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বেশি প্রার্থী হিসেবে কম সিইসি
ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বেশি প্রার্থী হিসেবে কম সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হিসেবে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও প্রার্থী হিসেবে তাদের উপস্থিতি খুবই কম বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিঙ্গসমতা নিয়ে আয়োজিত এক...

১১ ঘন্টা আগে


সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
সবার জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শহরের ওপর বাড়তে থাকা জনসংখ্যার চাপ কমাতে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...

১৩ ঘন্টা আগে


চালুর কয়েক মাসেই ট্রেনে স্টারলিংকের সরঞ্জাম চুরি
চালুর কয়েক মাসেই ট্রেনে স্টারলিংকের সরঞ্জাম চুরি

চালুর কয়েক মাসের মধ্যেই হোঁচট খেয়েছে ট্রেনে ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ। চলতি বছরের মার্চে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়। এসব ট্রেনে স্থাপন করা হয়েছিল স্টারলিংকের বিভিন্ন সরঞ্জাম। তবে ছয় মাস না পেরোতেই একে একে চুরি হয়েছে ওয়াই-ফাই রাউটার, স্টারলিংক অ্যান্টেনাসহ ইন্টারনেট...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom