ইউটিউব ফেসবুক নিয়ে সরকারের কঠোর পদক্ষেপের ইঙ্গিত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি। এসব প্ল্যাটফর্মের অনিয়ন্ত্রিত ও অপব্যবহার রোধে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আগামী তিন মাসের মধ্যে দেশে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি পুরোপুরি উচ্ছেদ করা হবে। কিশোররা স্কুলে যাবে, পড়াশোনা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিখবে এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। তারা অস্ত্র বা চাপাতি নিয়ে ঘুরবে না।
তিনি বলেন, আজকের কিশোর-তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলনেরও প্রয়োজন রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারে বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, ইউটিউব ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মের অপব্যবহার দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অনিয়ন্ত্রিত ব্যবহারে সরকার শিগগিরই রাশ টানবে।
সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সবাইকে কঠোর বার্তা দেওয়া হচ্ছে। সরকার স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে চায় এবং এর শুরু ঘর থেকেই করা হয়েছে।
যেকোনো নেতিবাচক ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা ভবিষ্যতে মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন চিফ হুইপ। তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছে এবং জনগণের কল্যাণে কাজ করছে।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছে। তাই সরকারের কাজের সুফল পেতে যৌক্তিক সময় প্রয়োজন। জনগণকে সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
নুরুল ইসলাম মনি আরও বলেন, সরকার শক্তিশালী না হলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়তে পারে। সরকার ব্যর্থ হলে সেই দায় সরকারকেই নিতে হবে। তবে বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে একটি মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
দেশকে এসব ‘অপশক্তির’ হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চিফ হুইপ।
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...
২ দিন আগে
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...
২ দিন আগে
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
৪ দিন আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
৪ দিন আগে
