দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা প্রকাশ এবং পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে প্রচারের মাধ্যমে তাঁর সাংবিধানিকভাবে সুরক্ষিত মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। একই সঙ্গে চলমান অনুসন্ধান বা তদন্ত নিয়ে ভবিষ্যতে এ ধরনের প্রেস ব্রিফিং থেকে দুদককে বিরত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।
২৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয় বলে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানিয়েছেন। এতে দুদক এবং কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটে ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিং কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি সংবিধানের ৩১ অনুচ্ছেদে সুরক্ষিত মর্যাদা ও সুনামের অধিকার এবং ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতি লঙ্ঘন করে ভবিষ্যতে অনুসন্ধান বা তদন্তাধীন বিষয়ে প্রেস ব্রিফিং না করার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে আরও বলা হয়েছে, ২ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বক্তব্য দেওয়া হলেও পরে সংশ্লিষ্ট দুদক কর্মকর্তা সেটিকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত উচ্চারণ হিসেবে ব্যাখ্যা করেন। তবে বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়নি বলে রিটে দাবি করা হয়েছে।
আবেদনে বলা হয়, ৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে সরকারি নথিপত্র উপস্থাপন করে দুদকের অভিযোগের প্রতিবাদ করেন আসিফ মাহমুদ। পরদিন তাঁর আইনজীবী দুদককে আইনি নোটিশ দিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এর পরও ১৩ সেপ্টেম্বর দুদক আরেকটি প্রেস ব্রিফিং করে বলে রিটে উল্লেখ করা হয়েছে।
দুদকের ১৩ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে নিয়োগ, পদায়ন, উন্নয়ন প্রকল্পের টেন্ডার এবং বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের কথা জানানো হয়েছিল। ওই সময় দুদক এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা প্রকাশ করে।
রিটে আরও দাবি করা হয়েছে, অনুসন্ধান ও আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার আগে অভিযোগগুলো ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় আসিফ মাহমুদের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশের প্রেক্ষাপটে বিষয়টি রিটে উল্লেখ করা হয়েছে। এনসিপি গত ১৩ সেপ্টেম্বর ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করে।
অন্যদিকে, দুদকের সচিব সাইদুর রহমান খান এর আগে বলেছিলেন, আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু করা হয়নি; অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী বিষয়টি দেখা হচ্ছে।
আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানিয়েছেন, রিটটির ওপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি হতে পারে।
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
৩ ঘন্টা আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
১ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৩ দিন আগে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা
৪ দিন আগে
