মেধাবী শিক্ষার্থীদের ঢাকায় এনে নতুন স্বপ্ন দেখানোর উদ্যোগ ব্যারিস্টার আবু সালেহীর
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুরের পরিবর্তনে মেধাবী প্রজন্মকে কাজে লাগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার আবু সালেহী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করে তাদের নতুন স্বপ্ন দেখানো এবং ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
এই উদ্যোগের অংশ হিসেবে উলিপুরের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থী একটি বাছাই পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে সেরা ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া অন্য শিক্ষার্থীদের ফলাফলও সংরক্ষণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে আরও সম্ভাবনাময় শিক্ষার্থীদের চিহ্নিত করা যায়।
ধামশিনী, ধরনীবাড়ী, বুড়াবুড়ীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের মেধার অবস্থান বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
নির্বাচিত ১০০ শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে আসার মূল উদ্দেশ্য দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোর সঙ্গে তাদের সরাসরি পরিচয় করিয়ে দেওয়া। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করবে। সেখানে সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন এবং রাষ্ট্র পরিচালনায় জাতীয় সংসদের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায়। সেখানে বিভিন্ন পশুপাখির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞানের পরিধি বাড়ানোর সুযোগ পাচ্ছে তারা।
শিক্ষার্থীদের এ কার্যক্রমে সহযোগিতা করছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. শাহিনুর আলম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে থেকে বিভিন্ন বিষয় ঘুরে দেখাচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, শুধু মেধাবী হলেই হবে না, নিয়মিত মেধার চর্চা ও সঠিক প্রয়োগও নিশ্চিত করতে হবে। জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে পারলেই ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
উদ্যোক্তারা জানান, এটি কোনো একদিনের আয়োজন নয়। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। তাদের শিক্ষা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে উলিপুরের উন্নয়নে ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের বিশ্বাস, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই গড়ে উঠবে উন্নত, সমৃদ্ধ ও পরিবর্তিত উলিপুর।
শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীর সহায়তা চায় ভারত
যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা। সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি...
৮ ঘন্টা আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সংবাদ প্রতিবেদন:নিহতরা হলেন ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।মুন্সীগঞ্জ ফায়ার
১০ ঘন্টা আগে
কোরআনের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ দূর করতে আলেমদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা ও মহানবী হজরত মুহাম্মদ...
২৩ ঘন্টা আগে
সমাজের উচ্ছিষ্টদের হাতেই রাজনীতির চালিকাশক্তি ডেপুটি স্পিকার
রাজনীতি এখন আর আদর্শের জায়গায় নেই বরং সমাজের উচ্ছিষ্টদের হাতেই এর চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেন চাঁদাবাজ নেশাখোর বখাটে ও কর্মবিহীন মানুষ যারা সমাজের উচ্ছিষ্ট তাদের হাতেই রাজনীতির চালিকাশক্তি।গতকাল বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্টের (আইআইডি) আয়োজনে ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক
১ দিন আগে
