জাতীয়

সমাজের উচ্ছিষ্টদের হাতেই রাজনীতির চালিকাশক্তি ডেপুটি স্পিকার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ ঘন্টা আগে


সমাজের উচ্ছিষ্টদের হাতেই রাজনীতির চালিকাশক্তি ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত


রাজনীতি এখন আর আদর্শের জায়গায় নেই বরং সমাজের উচ্ছিষ্টদের হাতেই এর চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন চাঁদাবাজ নেশাখোর বখাটে ও কর্মবিহীন মানুষ যারা সমাজের উচ্ছিষ্ট তাদের হাতেই রাজনীতির চালিকাশক্তি।

গতকাল বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্টের (আইআইডি) আয়োজনে ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক মক পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন “আনফরচুনেটলি গত দেড় দশকে আমাদের রাজনীতি কলুষিত হয়েছে। রাজনীতি আর আদর্শের জায়গায় নেই। চাঁদাবাজ নেশাখোর বখাটে ও কর্মবিহীন মানুষ যারা সমাজের উচ্ছিষ্ট তাদের হাতেই রাজনীতির চালিকাশক্তি। আমরা এই পরিবর্তন চাই। কিন্তু এই পরিবর্তন কীভাবে হবে আপনাদের অংশগ্রহণের মাধ্যমেই এই পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন চব্বিশের রক্তের দাগ এখনো শুকায়নি। বিচার কার্যক্রমও শেষ হয়নি। কিন্তু ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম করছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তির মোকাবিলা করতে হবে।


পাকিস্তানের ক্রিকেটে নতুন ভূমিকায় বাংলাদেশের বুলবুল
পাকিস্তানের ক্রিকেটে নতুন ভূমিকায় বাংলাদেশের বুলবুল

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে

১ দিন আগে


হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...

৩ দিন আগে


প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১

৪ দিন আগে


গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা
গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom