সাংস্কৃতি

সাংবাদিকতার বন্ধনে নতুন প্রত্যাশা, NPB-এর প্রথম বর্ষপূর্তিতে ইয়ুথ জার্নালের শুভেচ্ছা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২০ মিনিট আগে


সাংবাদিকতার বন্ধনে নতুন প্রত্যাশা, NPB-এর প্রথম বর্ষপূর্তিতে ইয়ুথ জার্নালের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত


ডিজিটাল গণমাধ্যমে এক বছরের পথচলা সম্পন্ন করেছে নিউজ পেজ অব বাংলাদেশ (NPB)। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তরুণ সাংবাদিকদের সংগঠন ইয়ুথ জার্নাল।

বর্ষপূর্তির আয়োজনকে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ফুল দিয়ে NPB-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে অংশ নেন ইয়ুথ জার্নালের নেতৃবৃন্দ।

ইয়ুথ জার্নালের প্রতিনিধিরা বলেন ডিজিটাল প্রযুক্তির বিকাশ সংবাদমাধ্যমকে নতুন সম্ভাবনার সামনে দাঁড় করিয়েছে। দ্রুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় নির্ভুলতা বস্তুনিষ্ঠতা ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের প্রধান শক্তি পাঠকের আস্থা। তাই সংবাদ পরিবেশনের প্রতিটি পর্যায়ে সত্যতা যাচাই ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তাঁরা NPB-এর এক বছরের অগ্রযাত্রাকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ সংবাদ পরিবেশনা অনুসন্ধানী সাংবাদিকতা ও মানসম্মত মাল্টিমিডিয়া কনটেন্টের মাধ্যমে ডিজিটাল গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইয়ুথ জার্নালের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সুজন হাসান নির্বাহী সদস্য মো. আবিদ রহমানসহ কেন্দ্রীয় পর্যায়ের সদস্যরা। NPB-এর পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক মো. হাদী হেড অব ডিজিটাল আকরাম হোসেন এবং মাল্টিমিডিয়া লিড মো. তুষার।

সাক্ষাৎকালে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। তাঁরা মনে করেন, সাংবাদিকতার সুস্থ পরিবেশ ও পেশাগত ঐক্য প্রতিষ্ঠায় গণমাধ্যমসংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একটি প্রতিষ্ঠানের প্রথম বছর কেবল সময়ের হিসাব নয়; এটি অভিজ্ঞতা অর্জন চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সূচনা। NPB-এর প্রথম বর্ষপূর্তিও তেমনই এক নতুন অধ্যায়ের বার্তা বহন করছে।

প্রতিষ্ঠান আলাদা হলেও দায়িত্ব এক—সত্য তুলে ধরা মানুষের কথা বলা এবং জনস্বার্থকে গুরুত্ব দেওয়া। এই অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে NPB-এর আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেছে ইয়ুথ জার্নাল।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউজ পেজ অব বাংলাদেশ পরিবারের প্রতি ইয়ুথ জার্নালের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা।

 


বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনে ত্রিবার্ষিক বার্ষিক সম্মেলন ২০২৬
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনে ত্রিবার্ষিক বার্ষিক সম্মেলন ২০২৬

প্রধান অতিথি: ড. শফিকুর রহমান এছাড়াও উপস্থিত থাকবেন  আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং সর্বস্তরের সাধারণ মানুষ

৩ মাস আগে


একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়াজনিত জটিলতা ও ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে গত ১৪ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি...

৪ মাস আগে


রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উৎসব উদযাপন
রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উৎসব উদযাপন

ঢাকা–তে ‘বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার–এর সহযোগিতায় আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর বিভিন্ন স্থানে।সকাল ১০টার পর মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে মসজিদের মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি,

৭ মাস আগে


পহেলা বৈশাখে ঘরে তৈরি কলাপাতায় ভাপা ইলিশ মাছ
পহেলা বৈশাখে ঘরে তৈরি কলাপাতায় ভাপা ইলিশ মাছ

পহেলা বৈশাখ এলেই বাঙালির মনে প্রথমেই আসে পান্তা-ইলিশের কথা। আর সেই ইলিশের নানা পদগুলোর মধ্যে ভাপা ইলিশ অন্যতম জনপ্রিয়। খুব সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই ঐতিহ্যবাহী পদটি।🧂 উপকরণইলিশ মাছ – ৪-৫ টুকরোসরিষা বাটা (সাদা/কালো) – ২-৩ টেবিল চামচনারিকেল বাটা – ১ টেবিল চামচমরিচ গুঁড়া – ১ চা...

৭ মাস আগে

Dr.Mahfuzul Alom