সাংস্কৃতি

রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উৎসব উদযাপন

অনলাইন ডেস্ক

১ মাস আগে


রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উৎসব উদযাপন

ছবি: সংগৃহীত


ঢাকা–তে ‘বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার–এর সহযোগিতায় আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর বিভিন্ন স্থানে।

সকাল ১০টার পর মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে মসজিদের মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি, দোয়াত-কলম, কোদাল, কুপি বাতি, কৃষকের মাথাল ও মইসহ দেশীয় ঐতিহ্যের নানা উপকরণ প্রদর্শিত হয়।

দুপুরে বিজয়নগর এলাকায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বাঙালি মেজবান, যেখানে ভাত, গরুর মাংস, দেশীয় শাক-সবজি ও মিষ্টান্ন পরিবেশন করা হয়।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কুরআন তেলাওয়াত, হামদ-নাত, দেশাত্মবোধক ও লোকজ গান পরিবেশনের পাশাপাশি জারি, পুঁথি, ভাটিয়ালি ও ভাওয়াইয়া সংগীত এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একটি নান্দনিক বাংলা বর্ষপঞ্জিকাও উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহিব খান বলেন, বাংলা নববর্ষ বাঙালির গৌরবময় ঐতিহ্যের অংশ। এ উৎসবকে ঘিরে দেশীয় সংস্কৃতির বিকাশ এবং কুসংস্কারমুক্ত চর্চা জোরদার করাই এ আয়োজনের লক্ষ্য।

দিনব্যাপী এ কর্মসূচিতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, শিল্পী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


পহেলা বৈশাখে ঘরে তৈরি কলাপাতায় ভাপা ইলিশ মাছ
পহেলা বৈশাখে ঘরে তৈরি কলাপাতায় ভাপা ইলিশ মাছ

পহেলা বৈশাখ এলেই বাঙালির মনে প্রথমেই আসে পান্তা-ইলিশের কথা। আর সেই ইলিশের নানা পদগুলোর মধ্যে ভাপা ইলিশ অন্যতম জনপ্রিয়। খুব সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই ঐতিহ্যবাহী পদটি।🧂 উপকরণইলিশ মাছ – ৪-৫ টুকরোসরিষা বাটা (সাদা/কালো) – ২-৩ টেবিল চামচনারিকেল বাটা – ১ টেবিল চামচমরিচ গুঁড়া – ১ চা...

১ মাস আগে


ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা
ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে।ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম রোববার (২১ ডিসেম্বর) জানান, ২০ ডিসেম্বর রাতে এই মামলা দায়ের করা হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী...

৫ মাস আগে


মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বিজয়ের প্রথম দিনে আলোর মিছিল অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বিজয়ের প্রথম দিনে আলোর মিছিল অনুষ্ঠিত

বিজয়ের মাসের প্রথম দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার নিয়ে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে আজ ১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আলোর মিছিলটি শুরু হয়ে শিখা চিরন্তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক...

৬ মাস আগে


নচিকেতার বিরুদ্ধে করা ধর্ম অবমাননার মামলা খারিজ: কলকাতা হাইকোর্টের রায়
নচিকেতার বিরুদ্ধে করা ধর্ম অবমাননার মামলা খারিজ: কলকাতা হাইকোর্টের রায়

জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা একটি মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশ্ব হিন্দু পরিষদ এই মামলাটি দায়ের করেছিল।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি অজয় কুমার গুপ্ত এই মামলার রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, নচিকেতার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমের

৮ মাস আগে

Dr.Mahfuzul Alom