অপরাধ

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৫ ঘন্টা আগে


নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত


নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক সাগর তাঁর জীবনের সব সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি দেওয়ার আকুতি জানান। তবে আদালত তাঁর সেই আবেদন নাকচ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ১২ বছর বয়সী ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও নিন্দার সৃষ্টি হয়। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র‍্যাব-১৪। গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়ার মধ্যে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

এই প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের


যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।
যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ লুৎফর রহমান।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

২৩ ঘন্টা আগে


এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার...

৫ দিন আগে


শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো.

৬ দিন আগে


নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি লুট ৪০ ভরি স্বর্ণালংকার
নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি লুট ৪০ ভরি স্বর্ণালংকার

নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে এক সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom