এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ঘটনার পর রাজুর সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের দাবি, পরীমণি যে সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলেছেন, তাঁর জন্মগতভাবে একটি হাত প্রায় অচল। তাঁর ডান হাতে দুটি আঙুল নেই এবং হাতটি স্বাভাবিকের তুলনায় ছোট।
সমকাল পত্রিকার নিউজ এডিটর ও রাজুর সহকর্মী রফিকুল রঞ্জু ফেসবুক পোস্টে লিখেছেন, রাজু অত্যন্ত বিনয়ী, ভদ্র ও পেশাদার একজন সাংবাদিক। তাঁর একটি হাত প্রায় সম্পূর্ণ অচল। অন্য হাত দিয়ে অনেক কষ্ট ও দক্ষতার সঙ্গে মোবাইল ব্যবহার করে তিনি মাঠপর্যায়ে সাংবাদিকতার দায়িত্ব পালন করেন।
তিনি আরও লেখেন, অভিযোগ করার আগে ন্যূনতম সত্যতা যাচাই করা উচিত ছিল। একজন মানুষের সততা, পেশা ও শারীরিক সীমাবদ্ধতাকে অবমাননা করার ঘটনায় তিনি নিন্দা জানান এবং সহকর্মী রাজুর পাশে থাকার কথা জানান।
আগামীর সময় পত্রিকার সাংবাদিক আমজাদ হোসেন হৃদয়ও এ ঘটনায় ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর প্রশ্ন, জন্মগতভাবে এক হাতের আঙুল না থাকা এবং অন্য হাতে মোবাইল ব্যবহার করা একজন সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ কীভাবে তোলা হলো।
অন্যদিকে, টাইমস টুডের সাংবাদিক শাহ রিয়াজ তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, আদালতে প্রবেশের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পরীমণি সমকালের সাংবাদিক রাজুর হাত থেকে ফোন কেড়ে নেন। পরে রাজু ফোনটি ফেরত পান।
তিনি আরও অভিযোগ করেন, শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় পরীমণি আবারও রাজুকে গালিগালাজ ও হেনস্তা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং কয়েকজনকে আঘাত করেন বলেও দাবি করেন তিনি।
এদিকে, আইনজীবীদের কাছ থেকে জানা যায়, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় সাংবাদিক ও উৎসুক জনতার ভিড়ের মধ্যে রাজু ভিডিও ধারণ করতে গেলে পরীমণি তাঁর দিকে ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন, রাজু তাঁর গায়ে হাত দিয়েছেন। তবে রাজু সেই অভিযোগ অস্বীকার করেন। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বর্ণনায় উঠে এসেছে।
পরবর্তী সময়ে পরীমণি ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ওই সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তার অভিযোগ ওঠে। এমনকি রাজুর হাতে নখের আঁচড় দেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে পরীমণির বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো.
১১ ঘন্টা আগে
নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি লুট ৪০ ভরি স্বর্ণালংকার
নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে এক সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ
৪ দিন আগে
নেছারাবাদে জমি দখলে বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতাকে মারধরের অভিযোগ অভিযুক্ত বিএনপি নেতা
পিরোজপুরের নেছারাবাদে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাজুর ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ২৯ অক্টোবর বিকেল ৪টার দিকে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত রাজু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা...
৬ দিন আগে
তাহসিফের শেষ মেসেজ ছিল মা আসছি পরদিন মিলল মরদেহ
রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইলে শেষ মেসেজ পাঠিয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। মেসেজে লিখেছিলেন, ‘মমি (মা) আসছি’। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাননি পরিবারের সদস্যরা। পরদিন বুধবার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম এসব...
৭ দিন আগে
