ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ প্রতিবেদন:
নিহতরা হলেন ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩ নম্বরের মোটরসাইকেলটিকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোরআনের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ দূর করতে আলেমদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা ও মহানবী হজরত মুহাম্মদ...
১৩ ঘন্টা আগে
সমাজের উচ্ছিষ্টদের হাতেই রাজনীতির চালিকাশক্তি ডেপুটি স্পিকার
রাজনীতি এখন আর আদর্শের জায়গায় নেই বরং সমাজের উচ্ছিষ্টদের হাতেই এর চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেন চাঁদাবাজ নেশাখোর বখাটে ও কর্মবিহীন মানুষ যারা সমাজের উচ্ছিষ্ট তাদের হাতেই রাজনীতির চালিকাশক্তি।গতকাল বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্টের (আইআইডি) আয়োজনে ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক
১৭ ঘন্টা আগে
পাকিস্তানের ক্রিকেটে নতুন ভূমিকায় বাংলাদেশের বুলবুল
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে
১ দিন আগে
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...
৩ দিন আগে
