নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বের আগে তিনি বক্তব্য দেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরতে চাইলে স্পিকার প্রথমে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর বক্তব্য দেওয়ার প্রস্তাব দেন। তবে নাহিদ ইসলাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললে নাহিদ ইসলাম বলেন, প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, তা তারা জানেন। তারা সরকারের জবাব প্রত্যাশা করছেন না, শুধু নিজেদের কথা বলতে চান। কথা বলার সুযোগ না দিলে অধিবেশন থেকে চলে যাওয়ার কথাও জানান তিনি।
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ দিয়ে নাহিদ ইসলাম বলেন, গ্রামের বাড়িতে রাত আনুমানিক ১২টার দিকে অগ্নিসংযোগ করা হয় এবং চারটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয়ে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, দুপুরে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ঘটনাস্থলে ফরেনসিক দল যায়নি। অথচ ওসি আগেই জানিয়ে দিয়েছেন, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি।
সংসদে গতকালের অগ্নিসংযোগের ঘটনা এবং দুই দিন আগে শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার বিষয়টিও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে। এসব ঘটনার প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। হাসিব আল ইসলামের ওপর হামলার ৪৮ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ঘটনা ঘটছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে কি না, সেই প্রশ্ন তুলতেই তিনি সংসদে বক্তব্য দিতে এসেছেন।
বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, নিজেদের মানবাধিকার সুরক্ষিত না থাকলে এবং সরকার শত্রুর মানবাধিকার নিয়ে বেশি উদ্বিগ্ন থাকলে নিজেদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় নিজেদেরই পথ খুঁজে নিতে হবে।
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক
৪ ঘন্টা আগে
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১ দিন আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
২ দিন আগে
