রাজনীতি

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১১ মিনিট আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

ছবি: সংগৃহীত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো নেতাকর্মী পাটগাতী স্ট্যান্ডে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পাশাপাশি উপজেলা যুবদলের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাঁদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

 


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১৩ ঘন্টা আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১৩ ঘন্টা আগে


আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান
আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান

আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মসূচি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর...

১৭ ঘন্টা আগে


শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন
শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom