শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই আবেদনকে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে। কারণ, বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।
শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। তার সহযোগীরা সোমবার বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির জন্যও চিঠিতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন। আবার অনেকে ভারতে কিংবা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।
ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে আরও যাঁরা আসছেন আলোচনায়
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনের পর এবার কমিটিতে আরও কয়েকজন নেতাকে যুক্ত করার প্রস্তুতি চলছে। নতুন করে যুগ্ম আহ্বায়ক পদে ইশরাক হোসেন, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখা হতে পারে। রোববার (৮ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে ঢাকা...
২৩ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ পাঁচ দফা দাবি এনসিপি ভাটারা শাখার
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাটারা থানা শাখা।সংগঠনটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন, হাদি হত্যাকাণ্ডের
১ দিন আগে
১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের
আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বাতিল,
১ দিন আগে
জামালপুরে ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দায়িত্বে কাওসার
জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক অনিককে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,
১ দিন আগে
