জামালপুরে ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দায়িত্বে কাওসার
ছবি: সংগৃহীত
জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক অনিককে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনিককে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তারা দুজনই অনিকের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে ব্যক্তিগত বিরোধকে দায়ী করেছেন অনিক। তিনি জানান, গত ২ নভেম্বর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের একটি বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত হলেও তাকে মঞ্চে ডাকা হয়নি।
অনিকের দাবি, অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। ওই দিন বিকেলে এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হন। এর পাঁচ দিন পর তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম শফিক বলেন, “বিদ্যালয়ের একটি অভ্যন্তরীণ অরাজনৈতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অনিক রাস্তায় তার সঙ্গে বেয়াদবি ও গালাগাল করেন। আমি মাফ করে দিয়েছি। কিন্তু দল বিষয়টিকে হয়তো সহজভাবে নেয়নি। তাই তাকে অব্যাহতি দিয়েছে।”
ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে আরও যাঁরা আসছেন আলোচনায়
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনের পর এবার কমিটিতে আরও কয়েকজন নেতাকে যুক্ত করার প্রস্তুতি চলছে। নতুন করে যুগ্ম আহ্বায়ক পদে ইশরাক হোসেন, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখা হতে পারে। রোববার (৮ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে ঢাকা...
৫ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ পাঁচ দফা দাবি এনসিপি ভাটারা শাখার
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাটারা থানা শাখা।সংগঠনটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন, হাদি হত্যাকাণ্ডের
১ ঘন্টা আগে
১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের
আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বাতিল,
২ ঘন্টা আগে
শেখ হাসিনাকে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাব প্রতিমন্ত্রীর
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে তাকে দেশে আসার টিকিট দেওয়ার কথাও বলেছেন তিনি। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি...
২২ ঘন্টা আগে
