রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ পাঁচ দফা দাবি এনসিপি ভাটারা শাখার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ পাঁচ দফা দাবি এনসিপি ভাটারা শাখার

ছবি: সংগৃহীত


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাটারা থানা শাখা।

সংগঠনটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন, হাদি হত্যাকাণ্ডের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। জনগণের প্রত্যাশা ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দ্রুত জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসসহ সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।


ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে আরও যাঁরা আসছেন আলোচনায়
ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে আরও যাঁরা আসছেন আলোচনায়

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনের পর এবার কমিটিতে আরও কয়েকজন নেতাকে যুক্ত করার প্রস্তুতি চলছে। নতুন করে যুগ্ম আহ্বায়ক পদে ইশরাক হোসেন, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখা হতে পারে। রোববার (৮ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে ঢাকা...

৫ মিনিট আগে


১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের
১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের

আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বাতিল,

২ ঘন্টা আগে


জামালপুরে ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দায়িত্বে কাওসার
জামালপুরে ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দায়িত্বে কাওসার

জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক অনিককে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,

৭ ঘন্টা আগে


শেখ হাসিনাকে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাব প্রতিমন্ত্রীর
শেখ হাসিনাকে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাব প্রতিমন্ত্রীর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে তাকে দেশে আসার টিকিট দেওয়ার কথাও বলেছেন তিনি। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom