আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মসূচি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচার চলছে। তবে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। ফলে আওয়ামী লীগের ব্যানারে দলটির কোনো সভা, মিছিল বা সমাবেশ করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কোনো ব্যক্তি আগে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শুধু সেই পরিচয়ের কারণে তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না—এমন কোনো নিষেধাজ্ঞা নেই। ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে অথবা জামিনে থাকলে অন্য কোনো সভা-সমাবেশে অংশ নিতে বাধা নেই।
ওই সাবেক সংসদ সদস্যের সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল থাকার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, এমনটি হয়ে থাকলে তা অবশ্যই আইন লঙ্ঘন হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এ সময় লন্ডন থেকে ওই সাবেক সংসদ সদস্যের দেশে ফেরা এবং তার বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়।
জবাবে জাহেদ উর রহমান বলেন, কারও বিরুদ্ধে মামলা থাকলেই বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয় না। তিনি পলাতক কি না, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না এবং পরোয়ানা থাকলে সেটি কার্যকর হয়েছে কি না—এসব বিষয় গুরুত্বপূর্ণ। বিষয়গুলো খুঁটিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
২ ঘন্টা আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
২ ঘন্টা আগে
শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত...
১ দিন আগে
ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে আরও যাঁরা আসছেন আলোচনায়
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনের পর এবার কমিটিতে আরও কয়েকজন নেতাকে যুক্ত করার প্রস্তুতি চলছে। নতুন করে যুগ্ম আহ্বায়ক পদে ইশরাক হোসেন, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখা হতে পারে। রোববার (৮ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে ঢাকা...
১ দিন আগে
