টিকিট কালোবাজারি বন্ধ হলে টিকিট পাব কোথায় প্রশ্ন সিভিল সার্জনের
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ হলে দূর থেকে যাতায়াতকারী যাত্রীরা টিকিট পাবেন কোথায়—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির বিষয়টি আলোচনায় এলে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‘আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি, কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়?’
তাঁর এমন বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগের বশবর্তী হয়ে এ ধরনের কথা না বলার অনুরোধ জানান।
বিষয়টি জানাজানি হওয়ার পর গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা চলছে।
এ বিষয়ে রেলওয়ে নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম ‘দ্য ট্রেন’-এর অ্যাডমিন সোহেল রানা ভূঁইয়া বলেন, রেলওয়ে আইন অনুযায়ী টিকিট হস্তান্তর বেআইনি এবং টিকিট কালোবাজারি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জানা সত্ত্বেও জেলার একজন পদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার পক্ষে কথা বলেন, তা বোধগম্য নয়। আইনগত ও নৈতিকভাবে তিনি এমন বক্তব্য দিতে পারেন না।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে কাজ করা সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, স্টেশনে টিকিট কালোবাজারি মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যে সরকারি একজন কর্মকর্তা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন বক্তব্য দেওয়ায় তাঁরা শঙ্কিত। তিনি এ বক্তব্যের প্রতিবাদ জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
রমজানের আগেই ছোলার দামে আগুন, কাটেনি সয়াবিন তেলের সংকট
রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ছোলার দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সঙ্গে কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। বাড়তি দামে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। অন্যদিকে মাছের বাজারেও স্বস্তি নেই। তবে শীতকালীন সবজির সরবরাহ...
৪ দিন আগে
সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।...
২৫ দিন আগে
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...
১ মাস আগে
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক সপ্তাহের দরপতনে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬
১ মাস আগে
