বানিজ্য

সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো

ছবি: সংগৃহীত


রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়।

 

তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ডিমের দাম কিছুটা কমে ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এ ছাড়া তেল ও চিনির দাম স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, কয়েক ধরনের চালের দাম বেড়েছে। চালের দাম বাড়ার কারণ হিসেবে পরিবহন খরচ বৃদ্ধির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি টমেটো ১২০ থেকে ২০০ টাকা, শিম ১২০ থেকে ১৬০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়সের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা।

সবজি বিক্রেতা এনামুল হক বলেন, দুই-একটি পণ্য ছাড়া বেশির ভাগ সবজির দাম তেমন বাড়েনি। কিছু পণ্যের দাম আগের মতোই রয়েছে। সামনে শীতের নতুন সবজি বাজারে উঠলে দাম আরও কিছুটা কমবে।

মাছ-মাংসের দাম অপরিবর্তিত

রাজধানীর বাজারগুলোতে মুরগি ও গরুর মাংসের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮২০ থেকে ৮৫০ টাকা।

অন্যদিকে, ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমে ১৪০ টাকায় নেমেছে। চারটি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

মাছের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতল ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মিগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং বাইন মাছ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি কইয়ের দাম ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ৩০০ টাকা কেজি। পোয়া মাছ ২৬০ টাকা ও শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা। মাঝারি আকারের রুই পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এ ছাড়া রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে কেজিপ্রতি হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে।

মাছ বিক্রেতা আযাদ বলেন, মাছের দাম আগের মতোই রয়েছে। বর্তমানে রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা এবং পাঙাশ ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুক্রবারে মাছের দাম কিছুটা বেশি থাকে।

তবে মাছের আকার, জীবিত বা মৃত থাকার অবস্থা এবং বাজারভেদে দামে পার্থক্য রয়েছে। একেক বাজারে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমবেশি হতে পারে।

বেড়েছে কয়েক ধরনের চালের দাম

সবজি, মাছ ও মাংসের বাজারে দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও চালের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। রাজধানীর বাজারে আটাশ চাল কেজিপ্রতি ৬৩ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৬২ থেকে ৬৩ টাকা। মিনিকেট চালের দাম ২ টাকা বেড়ে হয়েছে ৭৫ টাকা। পাইজাম চালের দাম ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। গুটি স্বর্ণাসহ অন্যান্য মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। পাশাপাশি ধানের দাম বৃদ্ধি ও মৌসুমি প্রভাবও চালের বাজারে পড়েছে। এসব কারণে গত এক সপ্তাহে ঢাকাসহ কয়েকটি জেলায় চালের দাম বেড়েছে।

মালিবাগ বাজারের চাল ব্যবসায়ী চিশতি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকভাড়া বেড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চালের দামেও এর প্রভাব পড়ছে। এতে কয়েক ধরনের চালের প্রতি বস্তার দাম ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।


শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম

রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...

৭ দিন আগে


বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক সপ্তাহের দরপতনে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬

১৩ দিন আগে


শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি

রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...

১৪ দিন আগে


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom