শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান আতিকুর রহমানের
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
নতুন বাংলাদেশে সরকার চাইলেও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। চলমান মজুরি বোর্ডের আলোচনা ও দর-কষাকষির বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকদের ধৈর্য ধারণ, শান্ত থাকা এবং নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ কাজ করছে। দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করা এখন সময়ের দাবি।
তিনি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ পর্যন্ত দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে। গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মজুরি বোর্ডের আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। অতীতে শ্রমিকদের সঙ্গে যে অন্যায়, অবিচার ও বঞ্চনা করা হয়েছে, এবার তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তবে দাবি আদায়ের ক্ষেত্রে ধৈর্য, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।
চলমান শ্রমিক আন্দোলনের বিষয়ে আতিকুর রহমান বলেন, মজুরি বোর্ডের আলোচনা বর্তমানে গুরুত্বপূর্ণ দর-কষাকষির পর্যায়ে রয়েছে। এ সময়ে বিচ্ছিন্নভাবে রাস্তায় নেমে বিক্ষোভ, সড়ক অবরোধ কিংবা কারখানার উৎপাদন ব্যাহত হলে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন। তাই কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ব্যবহৃত না হয়ে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, কথায় কথায় সড়ক অবরোধ, কারখানা থেকে বেরিয়ে আসা কিংবা কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলে শ্রমিকদের মজুরি পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। এ কারণে শ্রমিকদের স্বার্থেই কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা জরুরি।
একই সঙ্গে মালিকপক্ষকেও দায়িত্বশীল ও সংযমী আচরণ করার আহ্বান জানান তিনি। শ্রমিকদের কোনোভাবেই হয়রানি করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। শ্রমিক-মালিক উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়েই শিল্পকারখানায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সম্ভব।
আতিকুর রহমান শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ মাঠে থাকবে। সরকার ও মালিকপক্ষ প্রতিশ্রুতি রক্ষা না করলে সব শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, আন্দোলনের একটি ধাপ শেষ হয়েছে, এখন দাবি আদায়ের দর-কষাকষির পর্যায় চলছে। এ সময়ে শ্রমিকদের ঐক্য ধরে রাখা, ধৈর্য ধারণ করা এবং শ্রমিক সংগঠনগুলোর প্রতি আস্থা রাখা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন-সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিক নেতাদের দ্রুত মুক্তি এবং জামিনের ব্যবস্থা করতে হবে। যারা প্রকৃত অপরাধে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে। তবে কোনো নিরপরাধ শ্রমিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সরকারকে সতর্ক থাকতে হবে।
সভায় মঞ্চের সদস্য সচিব সাইদা সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও কামরুন নাহার, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মঞ্চের সদস্য আব্দুল্লাহ বাসির, সমন্বয়ক সোহেল রানা মিঠু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মোমিনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, জীবনমান উন্নয়ন, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা এবং চলমান পরিস্থিতিতে শ্রমিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মজুরি বোর্ডের চলমান আলোচনা সফল করতে শ্রমিকদের ধৈর্যশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল
১ দিন আগে
শুক্রবার থেকে যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত
৩ দিন আগে
টিকিট কালোবাজারি বন্ধ হলে টিকিট পাব কোথায় প্রশ্ন সিভিল সার্জনের
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ হলে দূর থেকে যাতায়াতকারী যাত্রীরা টিকিট পাবেন কোথায়—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন পর্যায়ের...
৫ দিন আগে
রমজানের আগেই ছোলার দামে আগুন, কাটেনি সয়াবিন তেলের সংকট
রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ছোলার দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সঙ্গে কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। বাড়তি দামে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। অন্যদিকে মাছের বাজারেও স্বস্তি নেই। তবে শীতকালীন সবজির সরবরাহ...
৯ দিন আগে
