গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন।
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
জেলার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জেলার বিভিন্ন স্থানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই এই মোতায়েনের মূল উদ্দেশ্য। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক প্রকাশনার ১৮তম সংস্করণে তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর
১ দিন আগে
শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীর সহায়তা চায় ভারত
যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা। সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি...
২ দিন আগে
মেধাবী শিক্ষার্থীদের ঢাকায় এনে নতুন স্বপ্ন দেখানোর উদ্যোগ ব্যারিস্টার আবু সালেহীর
কুড়িগ্রামের উলিপুরের পরিবর্তনে মেধাবী প্রজন্মকে কাজে লাগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার আবু সালেহী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করে তাদের নতুন স্বপ্ন দেখানো এবং ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।এই উদ্যোগের অংশ হিসেবে উলিপুরের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থী একটি বাছাই...
২ দিন আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সংবাদ প্রতিবেদন:নিহতরা হলেন ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।মুন্সীগঞ্জ ফায়ার
২ দিন আগে
