জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৬ ঘন্টা আগে


বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

ছবি: সংগৃহীত


বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক প্রকাশনার ১৮তম সংস্করণে তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও স্থান পেয়েছেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এ তালিকায় স্থান পাচ্ছেন।

এ ছাড়া তালিকায় রয়েছেন আইনজীবী রাজিয়া সুলতানা। রোহিঙ্গা শরণার্থী ও মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম নেই।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। এতে শুধু শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশের তিনজনই এবার ওই ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।a


শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীর সহায়তা চায় ভারত
শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীর সহায়তা চায় ভারত

যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা। সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি...

১ দিন আগে


মেধাবী শিক্ষার্থীদের ঢাকায় এনে নতুন স্বপ্ন দেখানোর উদ্যোগ ব্যারিস্টার আবু সালেহীর
মেধাবী শিক্ষার্থীদের ঢাকায় এনে নতুন স্বপ্ন দেখানোর উদ্যোগ ব্যারিস্টার আবু সালেহীর

কুড়িগ্রামের উলিপুরের পরিবর্তনে মেধাবী প্রজন্মকে কাজে লাগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার আবু সালেহী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করে তাদের নতুন স্বপ্ন দেখানো এবং ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।এই উদ্যোগের অংশ হিসেবে উলিপুরের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থী একটি বাছাই...

১ দিন আগে


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সংবাদ প্রতিবেদন:নিহতরা হলেন ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।মুন্সীগঞ্জ ফায়ার

১ দিন আগে


কোরআনের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
কোরআনের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ দূর করতে আলেমদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা ও মহানবী হজরত মুহাম্মদ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom