অপরাধ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৭ ঘন্টা আগে


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত


ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জামান ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগপন্থি একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে জামানের বিরোধ চলছিল। দীর্ঘদিনের এই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে জামান নিজ বাড়ি থেকে নিজের শিশু সন্তানকে মোটরসাইকেলে নিয়ে বের হন। পথে ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার বুকে উপর্যুপরি আঘাত করে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা জামানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান...

৭ ঘন্টা আগে


গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

ভাঙচুরের আশঙ্কায় আরও ১১ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা, বেতন বৃদ্ধির দাবিতে সড়কে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়াগাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ভাঙচুরের আশঙ্কায় আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে শিল্প পুলিশের পক্ষ থেকে...

১৫ ঘন্টা আগে


আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার, জব্দ করা হয়েছিল ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন ধরে...

১৫ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরাগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom