রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান বিল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সময় অভিযুক্তের স্ত্রীও স্পিডবোটে উপস্থিত ছিলেন।
অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী জেলা শহরের সবুজবাগ ৭ নম্বর লেনের বাসিন্দা। তিনি স্পিডবোটে করে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, কোড়ালিয়া-বোয়ালিয়া ও খালগোড়া-গলাচিপা নৌপথে চলাচলকারী স্পিডবোটে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যবহার না করা, সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে শনিবার গলাচিপার বোয়ালিয়া থেকে রাঙ্গাবালীর কোড়ালিয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোটের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় স্পিডবোটে থাকা আমিনুর রহমান বিল্লাহ প্রথমে ভিডিওধারণে বাধা দেন। পরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি সাংবাদিক আবু তাহেরের ওপর চড়াও হন। ঘটনার একটি ভিডিওতে সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে দেখা যায়। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেওয়ার দৃশ্যও ভিডিওতে রয়
সাংবাদিক আবু তাহেরের অভিযোগ, স্পিডবোট কর্তৃপক্ষের পক্ষে অবস্থান নিয়ে আমিনুর রহমান বিল্লাহ তার কাছে ভিডিও ধারণের কারণ জানতে চান। নিজের পরিচয় দিয়ে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি জানানোর পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে তার মুখমণ্ডল, মাথা ও কপালে একের পর এক কিল-ঘুষি মারেন। এমনকি চলন্ত স্পিডবোট থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ারও চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাকে নামিয়ে দেওয়ার জন্য স্পিডবোটটি বোয়ালিয়া ঘাটে ফিরিয়ে নিতে চালককে নির্দেশ দেন। এ ছাড়া ঘটনার ভিডিও মুছে ফেলার উদ্দেশ্যে তার হাতে থাকা মুঠোফোনটি টেনেহিঁচড়ে কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
হামলার অভিযোগের বিষয়ে আমিনুর রহমান বিল্লাহ গণমাধ্যমকে বলেন, স্পিডবোট চলাকালে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে সে আমার স্ত্রীর গায়ের ওপর পড়ে যায়। তখন তাকে নিষেধ করলে আবারও ভিডিও ধারণ করতে যায়। এ নিয়ে তার সঙ্গে বাক্বিতণ্ডা হয়। আর কিছুই হয়নি।
তবে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি পরিচয় দেওয়ার পরও সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে।’
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি খুবই ন্যক্কারজনক। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জামান ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে...
৭ ঘন্টা আগে
গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
ভাঙচুরের আশঙ্কায় আরও ১১ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা, বেতন বৃদ্ধির দাবিতে সড়কে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়াগাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ভাঙচুরের আশঙ্কায় আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে শিল্প পুলিশের পক্ষ থেকে...
১৫ ঘন্টা আগে
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার, জব্দ করা হয়েছিল ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন ধরে...
১৫ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরাগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার...
১৫ ঘন্টা আগে
