অপরাধ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

অনলাইন ডেক্স

১৫ ঘন্টা আগে


গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

ছবি: সংগৃহীত


ভাঙচুরের আশঙ্কায় আরও ১১ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা, বেতন বৃদ্ধির দাবিতে সড়কে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ভাঙচুরের আশঙ্কায় আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে শিল্প পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কারখানা বন্ধের ঘোষণার পর বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে।

এদিকে গাজীপুরের চান্দনা পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি পোশাক কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য ভাঙচুরের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে একাধিক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তবে কারখানা বন্ধের সিদ্ধান্তের পক্ষে নন শ্রমিকেরা। তাদের দাবি, তারা কারখানা বন্ধ চান না; বরং দ্রুত বেতন বৃদ্ধির ঘোষণা চান। দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন বলে উল্লেখ করে শ্রমিকেরা দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছেন। তাদের ভাষ্য, কারখানা বন্ধ করে দেওয়া হলে শ্রমিকদের জীবিকা ও আর্থিক পরিস্থিতি আরও সংকটের মুখে পড়বে।

শ্রমিকদের দাবি, বেতন বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ও স্পষ্ট সিদ্ধান্ত জানানো প্রয়োজন। এ বিষয়ে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা কারখানা চালু রেখে আলোচনার মাধ্যমে বেতন বৃদ্ধির দাবি সমাধানের প্রত্যাশা করছেন।

এদিকে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।

শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।


রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান...

৭ ঘন্টা আগে


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জামান ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে...

৭ ঘন্টা আগে


আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার, জব্দ করা হয়েছিল ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দিন ধরে...

১৫ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরাগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom