আইন-আদালত

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

ছবি: সংগৃহীত


মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ শুভ।

এর আগে, একই মামলায় ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়।

গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় তাঁকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ইনুর বিরুদ্ধে রাইসুল হকসহ অন্যদের গুরুতর আহত করা, নির্যাতন এবং রাজনৈতিক কারণে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, প্ররোচনা ও সহযোগিতার অভিযোগেও তাঁকে দণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, তাঁর বিরুদ্ধে আনা ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে তাঁকে খালাস দেন আদালত।

আট অভিযোগের বিবরণ

প্রথম অভিযোগ: ২০২৪ সালের ১৮ জুলাই ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলনকারীদের জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে বলপ্রয়োগে উসকানি, প্ররোচনা ও সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়। একই সঙ্গে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগও ছিল।

দ্বিতীয় অভিযোগ: ২০২৪ সালের ১৯ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে ১৪-দলীয় জোটের সভায় উপস্থিত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ‘শুট অ্যাট সাইট’ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা, প্ররোচনা ও সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়।

তৃতীয় অভিযোগ: ছবি দেখে আন্দোলনকারী ছাত্র-জনতার তালিকা তৈরি এবং তাঁদের আটক ও নির্যাতনের জন্য কুষ্টিয়ার পুলিশ সুপারকে (এসপি) ফোনে নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়।

চতুর্থ অভিযোগ: আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং ছত্রীসেনা নামিয়ে হেলিকপ্টারের মাধ্যমে বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগ ছিল।

পঞ্চম অভিযোগ: গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং সরকারের হত্যাকাণ্ড ও নির্যাতন-নিপীড়নকে কৌশলে সমর্থন করার অভিযোগ আনা হয়।

ষষ্ঠ অভিযোগ: ১৪-দলীয় জোটের সভায় উপস্থিত থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ ছিল।

সপ্তম অভিযোগ: তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়।

অষ্টম অভিযোগ: ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ইউসুফ শেখ, উসামা, সুরুজ আলী, আশরাফুল ইসলাম, বাবলু ফরাজী ও আবদুল্লাহ আল মুস্তাকিন নামের ছয় আন্দোলনকারীকে হত্যায় নির্দেশনা দেওয়ার অভিযোগ ছিল। পাশাপাশি, সারা দেশে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং ২৫ হাজারের বেশি ছাত্র-জনতাকে আহত করার নির্দেশ দেওয়ার অভিযোগও আনা হয়।


জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ
জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বাকি জবানবন্দি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি গ্রহণ করা...

৯ দিন আগে


সিএমএম আদালতে জামায়াত-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি
সিএমএম আদালতে জামায়াত-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।রোববার (৪ অক্টোবর) বিকেলে জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।জানা গেছে, আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি

১১ দিন আগে


রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: তদন্ত কর্মকর্তা
রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: তদন্ত কর্মকর্তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে মামলাটিতে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি হওয়ার...

১১ দিন আগে


ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন
ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের আট অভিযোগের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন। রোববার (৪ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।তিনি বলেন,...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom