আইন-আদালত

তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৮ ঘন্টা আগে


তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস

দি সিটি সিগনাল


তিনদিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে উঠেছেন। তিনি এতটা অসুস্থ যে ঠিকমতো কথা বলতে পারছেন না।

 

দুঃখের বিষয় হলো, আদালতের লিফট নাকি নষ্ট ছিল। সেজন্য প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে হেঁটে উঠতে হয়েছে। পায়ে কোনো জুতা ছিল না। রিমান্ডের ভেতরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নিতে হয়েছে। অন্যদিকে, আয়াসের আইনজীবী সুমনকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। অপরাধ হলো, আয়াসের পক্ষে আদালতে কেন অবস্থান নিলেন। অভিযোগটা রাষ্ট্রপক্ষের আইনজীবীর দিকেই যাচ্ছে।

আয়াস পুলিশের প্রিজন ভ্যানের ভেতর থেকে সাংবাদিকদের উদ্দেশে বলছিলেন, আমি ক্যানসারের রোগী। আমি মারাত্মক অসুস্থ। গতকাল থেকে কিছুই খেতে পারছি না। যা-ই কিছু খাচ্ছি, বমি হয়ে উঠে যাচ্ছে। কোনো কিছু খেয়ে হজম করতে পারছি না। আর প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। এই পেটে ব্যথা নিয়ে গতকাল ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। এখনো সুস্থ হতে পারিনি। আমার শরীরে হাঁটার জন্য কোনো শক্তি পাচ্ছি না।

আয়াসের আইনজীবী সাংবাদিকদের বলেছেন, আয়াস শারীরিকভাবে অনেক অসুস্থ। গতকাল আদালতে জজ সাহেবের সামনে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে চারবার হাত উঁচু করে

 

 


১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ শুভ।এর আগে, একই মামলায় ইনুর ১০...

২ দিন আগে


জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ
জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বাকি জবানবন্দি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি গ্রহণ করা...

১০ দিন আগে


সিএমএম আদালতে জামায়াত-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি
সিএমএম আদালতে জামায়াত-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।রোববার (৪ অক্টোবর) বিকেলে জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।জানা গেছে, আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি

১২ দিন আগে


রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: তদন্ত কর্মকর্তা
রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: তদন্ত কর্মকর্তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে মামলাটিতে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি হওয়ার...

১২ দিন আগে

Dr.Mahfuzul Alom