রাজনীতি

মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক বললেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক বললেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে

দি সিটি সিগনাল


মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। দল যেন বিব্রত না হয়, সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ইশরাক বলেন, ‘আমি জমি দখল কিংবা চাঁদাবাজি করতে যাইনি, মাদক নির্মূলে সেখানে গিয়েছিলাম।’

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ার রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায় ইশরাক হোসেনকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

রোববার রাত থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে আলোচনা শুরু হয়।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক।

তিনি বলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। কোনো ভুল হয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি সেদিন কোনো ভুল করিনি।’

ইশরাক জানান, তিনি যে এলাকায় অভিযানে গিয়েছিলেন, সেটি সব ধরনের মাদকের ডিস্ট্রিবিউশন হাবে পরিণত হয়েছে। সেখানে মাদক কারবারিদের কাছে অর্থ ও অস্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

আলোচনায় আসা অস্ত্রটি বৈধ দাবি করে ইশরাক বলেন, আত্মরক্ষার্থে কিছু সময়ের জন্য সেটি হাতে নিয়েছিলেন। তাঁর অভিযোগ, পুলিশ সেখানে যেতে চায় না।

তিনি বলেন, ‘সেখানে জমি দখল বা চাঁদাবাজি করতে যাইনি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। মিডিয়া সেই অবজেক্টিভ ধ্বংস করেছে।’

ভাইরাল ভিডিওর মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে দাবি করে ইশরাক বলেন, এ কারণে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজেই পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন। তবে মাদকের বিরুদ্ধে তাঁর অভিযান অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, দল চাইলে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার জন্যও তিনি শতভাগ প্রস্তুত আছেন।


ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দল থেকে ছিটকে পড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়...

৭ ঘন্টা আগে


ইশরাকের হাতে অ/*স্ত্রটা না থাকলে ভালো হতো কাজকে নে/*গেটিভ বলার সুযোগ নেই
ইশরাকের হাতে অ/*স্ত্রটা না থাকলে ভালো হতো কাজকে নে/*গেটিভ বলার সুযোগ নেই

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো।মঙ্গলবার চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে...

৮ ঘন্টা আগে


ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী হিসেবে ইশরাকের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।ইশরাক হোসেনের পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রীর...

১২ ঘন্টা আগে


আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ  আলোচনায় দলীয় শৃঙ্খলা
আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ আলোচনায় দলীয় শৃঙ্খলা

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের আট মাসের মধ্যে চারজন সংসদ সদস্যসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ড, রাজনৈতিক দায়বদ্ধতা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে এসব পদত্যাগকে কেউ দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কারও মতে, ঘটনাগুলো দলের অভ্যন্তরীণ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom