রাজনীতি

ঢাকা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে বসুন্দিয়ায় জামায়াতের মতবিনিময় সভা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২২ ঘন্টা আগে


ঢাকা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে বসুন্দিয়ায় জামায়াতের মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে যশোরের বসুন্দিয়া ইউনিয়নে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।  
১৫নং বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-০৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।  
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।  
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, "দেশ ও জনগণের অধিকার আদায়ে আগামী ঢাকা-কুষ্টিয়া লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।"  
সভাপতির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান লংমার্চের প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরেন এবং উপস্থিত নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।  
উক্ত পরামর্শ ও মতবিনিময় সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় লংমার্চ সফল করতে মাঠপর্যায়ের নানা কৌশল ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দল থেকে ছিটকে পড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়...

৩ দিন আগে


ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো।মঙ্গলবার চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে...

৩ দিন আগে


ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী হিসেবে ইশরাকের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।ইশরাক হোসেনের পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রীর...

৩ দিন আগে


আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ  আলোচনায় দলীয় শৃঙ্খলা
আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ আলোচনায় দলীয় শৃঙ্খলা

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের আট মাসের মধ্যে চারজন সংসদ সদস্যসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ড, রাজনৈতিক দায়বদ্ধতা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে এসব পদত্যাগকে কেউ দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কারও মতে, ঘটনাগুলো দলের অভ্যন্তরীণ...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom