আন্তর্জাতিক

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আ‘ন্দো‘লন নিয়ে নেহা বোরার মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আ‘ন্দো‘লন নিয়ে নেহা বোরার মন্তব্য

ছবি: সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের চলমান আন্দোলন বা জেন-জি প্রতিবাদ বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা।

 

বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে যেভাবে শিক্ষার্থীরা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, ভারতের তরুণেরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের লড়াই চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের সংগ্রামের প্রশংসা করে নেহা বোরা বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হুমকি এবং সমালোচনামূলক চিন্তাভাবনা দমনের চেষ্টার সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের গভীর মিল রয়েছে।

দক্ষিণ এশিয়ার তরুণদের সম্মিলিতভাবে উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা ভারতের জেন-জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম আলোচিত মুখ হয়ে ওঠেন। নির্বাচনী সংস্কার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি।


মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান হুথিদের
মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর কিছুক্ষণ আগে সৌদি আরব দাবি করেছিল, মদিনার দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে

৮ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা জোরদার করছে ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা জোরদার করছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ইরান। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে দেশটি। স্যাটেলাইট চিত্রের বরাতে সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে ইরান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, নিজেদের অনুগতদের সংগঠিত করছে এবং...

২ দিন আগে


পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় দেশটির সামরিক বাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে নাওয়ান কিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত...

৩ দিন আগে


রিয়াদ বিমানবন্দরে টানা হামলা, নিহত ১৪, আহত ৩১৯
রিয়াদ বিমানবন্দরে টানা হামলা, নিহত ১৪, আহত ৩১৯

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন হামলার ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।  ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার দ্বিতীয় দফার হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর আগে শনিবার একই বিমানবন্দরে হামলায়...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom