যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা জোরদার করছে ইরান
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ইরান। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে দেশটি। স্যাটেলাইট চিত্রের বরাতে সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে ইরান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, নিজেদের অনুগতদের সংগঠিত করছে এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্রদের বিরুদ্ধে আরও বিস্তৃত ও কঠোর পাল্টা জবাবের হুমকি দিচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের পর সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির পাশাপাশি এমন হামলা নিরুৎসাহিত করারও চেষ্টা করছে তেহরান।
ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইরানি কর্মকর্তারা প্রতিবেশী দেশগুলোতে স্থল অভিযান চালানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে সতর্কবার্তা সম্পর্কে অবগত ব্যক্তিরা এমন তথ্য জানিয়েছেন। ৩০ সেপ্টেম্বর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার তেহরানকে নতুন পদক্ষেপ নেওয়ার বাড়তি সুযোগ দিতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইরাকের মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এ ছাড়া ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে নতুন হামলা চালানোর সম্ভাবনাও রয়েছে। এসব গোষ্ঠী ইতিমধ্যে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনে হামলা চালিয়েছে।
জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও সৌদি আরব পাল্টা হামলা চালালেও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা দেখিয়েছে রিয়াদ। একই সময়ে হুতিদের হুমকিও মোকাবিলা করতে হচ্ছে সৌদি সরকারকে।
বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় প্রতিবেদনটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এতে আরও বলা হয়েছে, নতুন করে সংঘাত শুরু হলে সৌদি আরবের তেল স্থাপনাসহ আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে বলে ইরান পৃথকভাবে আরব কর্মকর্তাদের সতর্ক করেছে। কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি বিমানবন্দরে হামলা ও হতাহতের ঘটনার পর হুতিদের হুমকি মোকাবিলায় কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, তা নিয়েও ভাবছে রিয়াদ।
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় দেশটির সামরিক বাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে নাওয়ান কিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত...
১ দিন আগে
রিয়াদ বিমানবন্দরে টানা হামলা, নিহত ১৪, আহত ৩১৯
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন হামলার ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার দ্বিতীয় দফার হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর আগে শনিবার একই বিমানবন্দরে হামলায়...
১ দিন আগে
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিদের মৃত্যুতে এবি পার্টির শোক ও তীব্র নিন্দা
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত ও ২৪ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই ঘটনায় সৌদি নাগরিকসহ আরও ১১ জন বিদেশি নাগরিক নিহত এবং প্রায় তিন শতাধিক বেসামরিক মানুষ...
১ দিন আগে
রাশিয়া থেকে তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে কমল জ্বালানির দাম
রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ বক্তব্যের পর বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত...
১ দিন আগে
