রাজনীতি

ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সার ডিলারশিপ পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান রুবেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও।

এ ছাড়া ইকড়ি ইউনিয়নে ‘হাওলাদার ট্রেডার্স’ নামে সার ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাওলাদার। গৌরীপুর ইউনিয়নে ‘নাসির ট্রেডার্স’-এর নামে ডিলারশিপ পেয়েছেন বিএনপি নেতা নাছির হাওলাদার। ভিটাবাড়িয়া ইউনিয়নে ‘মেসার্স মাইশা এন্টারপ্রাইজ’-এর মালিক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আল আমীন। ভাণ্ডারিয়া পৌর এলাকায় ‘মেসার্স আরমান এন্টারপ্রাইজ’-এর মোস্তফা কামাল এবং ধাওয়া ইউনিয়নে ‘মেসার্স একতা স্টোর’-এর মো. হাবিবুর রহমানও সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সার ডিলার নিয়োগের জন্য মোট ৩৪টি আবেদন জমা পড়ে। উপজেলা বাছাই কমিটি প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আবেদনকারীকে সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠায়। উপজেলা কমিটির সূত্র জানায়, ওই সুপারিশের ভিত্তিতেই জেলা কমিটি ডিলার নিয়োগ দিয়েছে। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সার ডিলারদের তালিকা থেকেও নিয়োগপ্রাপ্তদের তথ্য পাওয়া গেছে।

তবে নিয়োগপ্রক্রিয়ায় সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়োগে রাজনৈতিক পরিচয় প্রভাব ফেলেছে। এ ছাড়া কয়েকজন নিয়োগপ্রাপ্তের ব্যবসায়িক যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

ভাণ্ডারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, উপজেলা বাছাই কমিটি প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আবেদনকারীকে সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠিয়েছে। জেলা কমিটি ডিলার নিয়োগ দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, উপজেলা কমিটি কাগজপত্র যাচাই করে জেলা কমিটির কাছে পাঠিয়েছে। জেলা কমিটি সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কে দলীয়, আর কে দলীয় নন, তা উপজেলা কমিটির দেখার বিষয় নয়। সরকারি বিধি অনুযায়ী প্রতিটি ইউনিয়ন থেকে তিনজনের নাম সুপারিশ করে পাঠানো হয়েছিল।


ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও

৭ ঘন্টা আগে


পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ফাঁসি চাই’ লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার বাসিন্দা। তিনি জেলা

৩ দিন আগে


এনসিপির ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
এনসিপির ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর নতুন বাজারের মুঘল পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।ভাটারা

৩ দিন আগে


অসংখ্য ডিসেম্বর আসবে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন
অসংখ্য ডিসেম্বর আসবে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। শুধু শেখ হাসিনাই নন, শেখ রেহানাও বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় নিহত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom